শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

সফল ভাবেই চলছে লাখাইয়ের এক স্কুলের সততা স্টোর

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৮০৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ দোকানের তাকে সাজানো রয়েছে নানান জিনিস পত্র। দেয়ালে টাঙ্গানো আছে পণ্যগুলোর দামের তালিকাও। তবে এ দোকানে নেই কোন দোকানী। তবু সওদাপাতি নিয়ে চুপচাপ কেটে পড়ছেন না কেউ ই। মূল্য তালিকা দেখে দাম রেখে দেয়া হচ্ছে ড্রয়ারে। কারন এ দোকানের নাম সততা স্টোর। শিক্ষার্থীদের সততা অনুশীলনের সুয়োগ করে দিতে দোকানটি খোলা হয়েছে হবিগঞ্জের লাখাই উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ে। দুর্নীতি দমন কমিশন (দুদক) উদ্যোগে সম্প্রতি এ দোকান চালু করা হয়েছে। শিক্ষার্থীরা সততা স্টোরের রেজিষ্টার খাতায় নাম, শ্রেণী, রোল-নং পণ্যের নাম লিখে পণ্য ক্রয় করেছে। পণ্য ক্রয়ের পর দোকানে রাখা একটি নির্দিষ্ট বাক্সে টাকা রেখে যাচ্ছে।এভাবেই যে যার পণ্য কিনছে। আর এসব জিনিষের মূল্য বাজার থেকে একটু কম। নির্দিষ্ট কিছু নির্দেশনা মেনে এই দোকান থেকে নিজেদের প্রয়োজনীয় যেকোন পণ্য কিনতে পারবে শিক্ষার্থীরা। দোকানে চারপাশে তাকে সাজানো আছে কলম, পেনসিল, খাতা, জ্যামিতি বক্স, রাবার, বিস্কুট, চানাচুর, চকলেটসহ বিভিন্ন সামগ্রী। কোন শিক্ষার্থী যদি দোকানের কোন পণ্য অতিরিক্ত নেয় বা কেউ টাকা না দেয় তবে তা দেখার কেউ নেই। এ দোকানের মাধ্যমে সততার পরীক্ষায় শিক্ষার্থীরা পাস করতে পারে কিনা তাই দেখা হবে।
স্কুল সূত্রে জানা গেছে, প্রতিদিন স্কুল খোলা পর্যন্ত এই দোকান খোলা থাকবে। কেবল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা এ দোকান থেকে পণ্য কিনতে পারবে। প্রায় তিন মাস ধরে এই দোকানটি শিক্ষার্থীদের মাঝে ভালই সাড়া পাচ্ছে।
বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মহিবুল ইসলাম তালুকদার বলেন, সততা স্টোর চালুর পর থেকে আমাদের অনেক সুযোগ সুবিধা হচ্ছে। এখান থেকে আমরা সততা শিক্ষা আর্জন করতে পারছি।
দশম শ্রেণির আরেক ছাত্র মইনুল বলেন, সততা চর্চা মাধ্যমে ভবিষ্যৎ জীবন সুন্দরভাবে গঠন করা সম্ভব।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার মো. রেজাউল করিম বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততা প্রোথিত করার লক্ষ্যে সততা শিক্ষা ও চর্চার গঠনের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। তবে এ দোকান কে সততার ব্যবহারিক শ্রেণি কক্ষ বলা যেতে পারে বলে তিনি জানান।
সততা স্টোর চালুর পর থেকে সফলভাবে চলছে বলে তিনি আরো জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com