স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ করাকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর দোকানে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাংচুর, নগদ ১০ লাখ টাকা লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সংবাদকর্মী মো. আলফু মিয়া। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বনগাঁও পশ্চিমপাড়া এলাকার মো. রুহুল
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। র্যাব সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কের আলীপুর ওয়ালটন শোরুমের বিপরীত পাশে অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজনকে আটক
হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার সাটিয়াজুরি বাজারে মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে সুরক্ষিত রাখতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় সাটিয়াজুরি বাজারে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপে পরিণত হয়েছে। বিশেষ করে
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় র্যাব-৯ এর অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৯ জানায়, গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পুরাতন সিলেট-ঢাকা মহাসড়কের ব্যারিস্টার সুমন যাত্রীছাউনির সামনে অভিযান চালিয়ে চারটি বস্তায় থাকা ৯টি পোটলায় মোড়ানো ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ
স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানকে শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত বুধবার (২৯ জুলাই) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রশাসনিক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। এছাড়া শায়েস্তাগঞ্জ উপজেলার ইউএনও মো. ফজলে রাব্বানী চৌধুরীকে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার উপজেলা নির্বাহী
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে গরুবাহী একটি পিকআপে সংঘটিত ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত পিকআপ, ১৪টি গরুর মধ্যে ১২টি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টার দিকে (২৬
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে চা বাগানের দরিদ্র আদিবাসী শ্রমিক পরিবারগুলোর জন্য নতুন ঘর নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ কুঁড়েঘরে বসবাস করা বেশ কয়েকটি পরিবার নতুন ঘর পেয়ে স্বস্থি ও আনন্দ প্রকাশ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নিরাপদ আবাসন নিশ্চিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল তিনটায় ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার এম এ বাছিত। সাধারণত সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, যুগ্ম সম্পাদক জুয়েল মিয়া, কোষাধ্যক্ষ শাহরিয়ার শাওন, সাবেক
হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ খাদিমুল কোরআন পরিষদ বাহুবল-এর ৪নং সদর ইউনিয়ন (ইউ/পি) শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৬ উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কাউন্সিল অধিবেশনের কার্যক্রম শুরু হয়। স্থানীয় জামিয়া কাসিমুল উলুম বাহুবল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কাউন্সিলে সংগঠনের কেন্দ্রীয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ,