বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ পাসপোর্ট অফিসে অনিয়ম সাধারণ মানুষের চরম ক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবারও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মার্কা (প্রতীক) দিয়ে পাসপোর্ট জমা নেওয়ার পাশাপাশি প্রতিটি পাসপোর্টের জন্য অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেছেন সেবা গ্রহীতারা। দীর্ঘদিন বন্ধ থাকার পর হঠাৎ করে পুনরায় এমন কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি পাসপোর্টের বিপরীতে সেবা গ্রহীতাদের কাছ থেকে এক হাজার থেকে ১৩’শ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, নির্বাচনের পরপরই অফিসের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারী ও দালাল চক্র পুনরায় সক্রিয় হয়ে এ ধরনের অনিয়ম শুরু করেছেন। পাসপোর্ট আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে জটিলতা সৃষ্টি করে পরে অতিরিক্ত অর্থের বিনিময়ে দ্রুত কাজ সম্পন্ন করার সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেবা গ্রহীতাদের দাবি, নির্ধারিত সরকারি ফি জমা দেওয়ার পরও বিভিন্ন অজুহাতে আবেদন গ্রহণ করা হচ্ছে না। আবেদনপত্রে সামান্য ভুল বা ত্রুটি দেখিয়ে আবেদনকারীদের বারবার ঘুরানো হচ্ছে। পরে অফিসের আশপাশে সক্রিয় দালালদের মাধ্যমে অতিরিক্ত অর্থ দিলে দ্রুত পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং সেবা পেতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com