শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

তাহেরীর নির্বাচনি ফলাফল নিয়ে মামলা করার ঘোষণা

  • আপডেট টাইম সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) সংসদীয় আসনে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনি ফলাফল নিয়ে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স. উ. ম. আবদুস সামাদ। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি দাবি করেন, উক্ত আসনের নির্বাচনি ফলাফল প্রশ্নবিদ্ধ এবং এ বিষয়ে শিগগিরই আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম ফয়সল আহমদ পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৬৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সুন্নী জোটের আলোচিত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৮৯৬ ভোট। এই ফলাফলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোচনা বিরাজ করছে। এদিকে পরাজিত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরীও সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি ফলাফল নিয়ে প্রতিবাদ জানিয়ে নানা অভিযোগ তুলে ধরছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com