প্রেস বিজ্ঞপ্তি ॥ আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক সরকার নির্দেশিত ছকে একতরফা নির্বাচন সম্পন্ন করার ষড়যন্ত্র ও “জামায়ত নির্বাচনে অংশ নিতে পারবে না” মর্মে দেয়া অসাংবিধানিক ও বেআইনী বক্তব্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বেলা ২ টায় জেলা জামায়াতের সেক্রেটারী মাও: মুশাহীদ আলী, পৌর আমীর কাজী মহসিন
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা দেবপাড়া ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দ্যোগে গতকাল বিকেলে সারংবাজার নামক স্থানে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছাত্রদলে যোগদান উপলক্ষে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে। উপজেলা ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে ও শাহনাজ ও দুলাল আহমদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রায়েছ আহমদ চৌধুরী,বিশেষ
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড গন্ধা-মদনপুর ইউনাইটেড সোসাইটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ইউনাইটেড সোসাইটির সভাপতি হেভেন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ইউনাইটেড সোসাইটির সহ-সভাপতি সোয়েব আহমেদ ও সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ। এতে আরও বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ইউনাইটেড সোসাইটির যুগ্ম
আবুল হোসেন সবুজ,মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগান থেকে গতকাল রবিবার বিকালে কুষ্টিয়া কুমারখালি পৌরসভার সাবেক কাউন্সিলর জাকির হোসেনের (৪০) মৃতদেহ উদ্বার করেছে মাধবপুরের তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে, সুরমা চা বাগানের সহকারী ব্যাবস্থাপক মিন্টু রায় টেলিফোনে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির আই সি আব্দুল্লাহ আল মামুনকে লাশ পড়ে থাকার খবর জানান
এক্সপ্রেস ডেস্ক ॥ হরতালে ‘নৈরাজ্য’ অব্যাহত রাখলে বিএনপির শীর্ষ নেতাদের মতো বিরোধীদলীয় নেতাকেও গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ার করে দিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, হরতাল দিয়ে মানুষ মারলে বা নৈরাজ্য সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে। দেশের মানুষের জানমাল রক্ষার স্বার্থে খালেদা জিয়াকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। গতকাল রবিবার জাতীয়
এক্সপ্রেস ডেস্ক ॥ বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বাসার সামনে থেকে অতিরিক্ত পুলিশ এবং র্যাব সদস্যদের প্রত্যাহার করে নিয়েছে সরকার। শনিবার বিকালে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন ছিল সেখানে। রাতে তাদের সংখ্যা বাড়ানো হয় আরও। তবে নিরাপত্তা কর্মীরা সরে গেলেও গতকাল রবিবার বাসভবনে যাননি কোনো নেতা বা কর্মী সমর্থকরা। বাড়ির বাইরে বের হননি
স্টাফ রিপোর্টার ॥ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি হবিগঞ্জ জেলার দায়িত্ব প্রাপ্ত টিমের আহবায়ক আনোয়ার হোসেন টিপুর মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল জেলা ছাত্রদলের পক্ষ থেকে বের করা হয়। মিছিলটি শহর প্রক্ষিদন শেষে স্থানীয় পৌরসভা মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদের সভাপতিত্বে ও আমিনুল ইসলাম
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আনোয়ার হোসেন টিপুকে গ্রেফতারের প্রতিবাদে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ-এর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকেলে শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে শহর প্রদক্ষিণ করে চৌধুরী বাজার খোয়াই মুখ পয়েন্টে মিছিল ও প্রতিবাদ সভা
প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ও পৌর বিএনপি’র সভাপতি আমিনুর রশীদ এমরানের সুস্থতা কামনা করে গতকাল শনিবার বাদ মাগরিব শহরের কামড়াপুর জামে মসজিদে ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহাব উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমপনা চৌধুরী মাসুদ, সালেহ
প্রেস বিজ্ঞপ্তি ॥ পাবনার সাথিয়ার বনগ্রামসহ দেশব্যাপী বিভিন্ন এলাকায় সংখ্যালঘু পরিবারে হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ্ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপনকারীরা হলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিহির কুমার রায় মিন্টু ,সহ-সভাপতি এডঃ সুষেন্দু দাশা, সুখেন্দু পুরকায়াস্থ, সাধারণ