বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরের সুরমা চা বাগান থেকে কুষ্টিয়া পৌরসভার সাবেক কাউন্সিলরের লাশ উদ্বার

  • আপডেট টাইম সোমবার, ১১ নভেম্বর, ২০১৩
  • ৮২৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ,মাধবপুর থেকে ॥  মাধবপুর উপজেলার সুরমা চা বাগান থেকে গতকাল রবিবার বিকালে কুষ্টিয়া কুমারখালি পৌরসভার সাবেক কাউন্সিলর জাকির হোসেনের (৪০) মৃতদেহ উদ্বার করেছে মাধবপুরের তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে, সুরমা চা বাগানের সহকারী ব্যাবস্থাপক মিন্টু রায় টেলিফোনে  তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির আই সি আব্দুল্লাহ  আল মামুনকে লাশ পড়ে থাকার খবর জানান । খবর পেয়ে পুলিশ বিকালে   সুরমা চা বাগানের ১ নং সেকশন  এলাকা থেকে জাকির হোসেনের মৃতদেহ উদ্বার করে । এ সময় মৃত দেহের পরনে ছিল জিন্সের প্যান্ট ও  সাদা টি শার্ট। দু হাতে , পেটে একাধিক  কালো পোড়া দাগ রয়েছে । মৃতদেহের প্যান্টের পকেটে  অন্যান্য কাগজ পত্রের সাথে ভোটার আইডি কার্ড পাওয়া যায় । কুষ্টিয়া কুমারখালি প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিপু খন্দকার টেলিফোনে জানান জাকির হোসেন তার মামাতো ভাই । জাকির হোসেনের পিতা  মৃত গোলাম মোহাম্মদ । সে কুমার খালি পৌরসভার সাবেক কাউন্সিলর ছিল ।  মাধবপুর এলাকার কোন এক লোককে অষ্ট্রেলিয়া যাওয়ার জন্য টাকা দিয়েছিল । ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার(দঃসার্কেল)মোজাম্মেল হক , মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অমল কুমার ধর ,ওসি তদন্ত ইয়াছিনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com