বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের হত্যাকারিদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন মাধবপুরের শান্তিবাগে ডাকাতি ॥ যাত্রীকে মারধর করে মালামাল লুট নবীগঞ্জে হামলা পাল্টা হামলায় আহত ৩ ॥ শহর উত্তপ্ত হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের নয়া কমিটি ॥ আমীর আতিকুল ইসলাম সোহাগ সেক্রেটারি এডঃ আজিজুর রহমান হবিগঞ্জ চেম্বারের নতুন প্রশাসক সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ ইশানকে নবীন দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত ভূমধ্যসাগরে মৃত্যুর হাতছানি গ্রিস যাত্রায় নিখোঁজ ৬ যুবক হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান ৫ দালাল আটক ॥ কারাদণ্ড প্রদান চুনারুঘাটে টমটম মোটর সাইকেলের সংঘর্ষ ॥ নিহত ১

লাখাইয়ে বাস উল্টে যান চলাচলে ভোগান্তি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ের মোড়াকরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে রেকার বা র‌্যাকারের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাসটি অপসারণ করায় বর্তমানে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
গতকাল (১৭ নভেম্বর) সোমবার দিবাগত মধ্যরাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে রাফি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোড়াকরি এলাকার প্রধান সড়কে উল্টে যায়। এতে মুহূর্তের মধ্যে সড়কে যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তবে সৌভাগ্যবশত, বাসে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন সামান্য আহত হলেও কোনো গুরুতর আহতের সংবাদ পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে র‌্যাকার ব্যবহার করে উল্টে যাওয়া বাসটি সরিয়ে নিলে দীর্ঘক্ষণ পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে বর্তমানে লাখাই থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com