স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে মসজিদের ভিতরে হামলা চালিয়ে ৪ ব্যক্তিকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গত ৭ আগস্ট শুক্রবার উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামের পুরাতন জামে মসজিদে এ ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার মংলাপুর আজলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিটুয়া গ্রামের বাসিন্দা পিটুয়া পুরাতন জামে মসজিদ কমিটির সেক্রেটারী আব্দুল
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা সদর ৪নং দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে মাতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সামাজিক সুরক্ষা সুদৃঢ়করণ কার্যক্রমে ইউনিসেফ এর আর্থিক ও কারিগরি সহায়তার বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় এঅআইভিডিবি আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বক্তৃতা
বানিয়াচং প্রতিনিধি ॥ জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এর মাধ্যমে মানহানীকর ছবি পোস্ট ও মিথ্যা অপপ্রচার এর বিরুদ্ধে গতকাল বানিয়াচং বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সকাল ১১ টায় অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর জাসাদের উদ্যোগে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার মাতা শেখ আমিনা বিবি’র রূহের মাগফেরাত কামনায় গত রবিবার বাদ এশা হবিগঞ্জ টাউন মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কলেজ ছাত্রের উপর হামলা ও আটক করে রাখার প্রতিবাদে গতকাল সোমবার নবীগঞ্জ-মার্কুলী সড়কে সকাল-সন্ধ্যা হরতাল পালনরত অব¯’ায় দুপুর ১২টা দিকে প্রশাসনের হস্তক্ষেপে হরতাল প্রত্যাহার করেছে ছাত্র সংগঠন বিবিয়ানা ছাত্র কল্যাণ পরিষদ। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আগামী শনিবার সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেয়ায় ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। জানা
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক সাবিনা আলমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির নেতৃবৃন্দ। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাতে মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা সভাপতি আলহাজ্ব মাওঃ নূরুল আমীন, মাওঃ গোলাম মোস্তফা নবীনগরী, জেলা সাধারণ সম্পাদক কাজী আলহাজ্ব মাওঃ নজমুল হোসেন, কাজী
নবীগঞ্জ প্রতিনিধি ॥ “দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নবীগঞ্জে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সাংসদ এমএ মুনিম চৌধুরী বাবু। এর আগে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকলের প্রিয়মূখ জুলফিকার আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি……. রাজিউন)। তিনি গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৌলভীবাজারে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। এদিকে জুলফিকার আহমেদ জুলু মাষ্টারের মৃত্যুতে প্রাইমারী স্কুলের শিক্ষক-শিক্ষিকা, প্রাইমারী শিক্ষক সমিতিসহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজকল্যাণ ট্রাস্টের উদ্যোগে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল মিলনায়তনে শায়েস্তাগঞ্জ অঞ্চলের বিদ্যালয় সমূহের ২০১৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও গরিব মেধাবীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ট্রাস্টের সভাপতি মোঃ খুর্শেদ আলীর সভাপতিত্বে ও মোঃ আবুল কাশেমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে যৌন হয়রানীর শিকার হয়েছে ৪র্থ শ্রেণির এক স্কুল ছাত্রী। শুক্রবার সন্ধ্যায় চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে এ ঘটনাটি ঘটে। তবে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্ঠা চলছে। গত শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রী বাড়ি থেকে নদীর পাড়ে ছাগল আনতে যায়। এ সময় একই গ্রামের মহিবুল নামে এক বখাটে যুবক তাকে একা পেয়ে যৌন হয়রানি করে।