বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় শিক্ষকের উপর প্রতিপক্ষের হামলা ৪ ব্যক্তি গুরুতর আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫
  • ৭০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে মসজিদের ভিতরে হামলা চালিয়ে ৪ ব্যক্তিকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গত ৭ আগস্ট শুক্রবার উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামের পুরাতন জামে মসজিদে এ ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার মংলাপুর আজলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিটুয়া গ্রামের বাসিন্দা পিটুয়া পুরাতন জামে মসজিদ কমিটির সেক্রেটারী আব্দুল ওয়াদুদ চৌধুরী মসজিদে নামাজরত অবস্থায় একই গ্রামের আলী হায়দার, আলী আজগর, আলী আহমদ, আমির হোসেন, সাদ্দেক উল্লা, নূর হোসেনসহ ১৫/১৬ জনের একদল লোক মসজিদের ভেতরে প্রবেশ করে আব্দুল ওয়াদুদ চৌধুরীর উপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে তার পুত্র রায়হান শাহরিয়ার চৌধুরী এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও ছুরিকাঘাত করে। এ সময় বাবুল মিয়া ও কদ্দুছ মিয়া আব্দুল ওয়াদুদ চৌধুরী ও তার পুত্রকে বাঁচাতে এগিয়ে হামলাকারীরা তাদের উপরও হামলা চালায়। হামলাকারীদের আঘাতে উল্লেখিত ৪ ব্যক্তি গুরুতর আহত হলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আশংকাজন অবস্থায় আব্দুল ওয়াদুদ চৌধুরী, রাহয়ান শাহরিয়ার চৌধুরী ও বাবুল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com