যারিন তাসনিম চৌধুরী মাহি হবিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ইং সালের অনুষ্টিত সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের চানপুর গ্রামের আব্দুল মোতাব্বির চৌধুরী মাহফুজ ও সুরাইয়া ইয়াসমিন চৌধুরী রুবি’র একমাত্র কন্যা সন্তান। মাহি সকলের দোয়া
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরতলী বাগজুর গ্রামে ইকরামুর মুসলেমীন যুব সংঘের উদ্যোগে গত ১৪ মার্চ বিকালে বাগজুর দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র কুরআনের এক বিশাল তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাওঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি মোঃ আবুতাহের (কদর) ও মাওঃ সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত তাফসীর মাহফিলে উপস্থিত ছিলেন মোঃ নুর মিয়া, মুত্তাকিম
প্রেস বিজ্ঞপ্তি ॥ হরতালের সমর্থনে ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরানের মুক্তির দাবিতে চুনারুঘাট সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ ছাত্রদলের আহবায়ক ফখরুল হাসান মুহিত এর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন, তপু তালুকদার, আসাদুজ্জামান সোহাগ, নাসির উদ্দিন নোমান, আলাল মিয়া, উজ্জ্বল আহমেদ, রায়হান, মাহি, ইমরান, ফরহাদ, চয়ন, মস্তুফা কামাল, সুমন,
প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশিষ্ট সমাজসেবক ও ন্যাশনাল কাবের প্রাক্তন খেলোয়াড় আব্দুল আউয়াল দুদুকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় শহরের গার্নিংপার্কে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ন্যাশনাল ক্লাবের খেলোয়াড় আবিদ, বাবলু, বিভাস, শুভ, লস্কর, রাজীব, রনি, রাব্বি, তুষার, নাভিদ
মাধবপুর প্রতিনিধি ॥ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাত হোসেন বলেছেন-একটি জাতির প্রান শক্তি হচ্ছে যুব সমাজ, সেই যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে মরণ ব্যাধি মাদক। মাদক পাচারকারী, মাদকসেবী ও মানব পাচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোন অবস্থায়ই তাদের ছাড় দেয়া হবে না। সন্ধ্যার পর সীমান্ত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগ নেতা ও আউশকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোহাম্মদ চৌধুরী শিহাবের (৭৮) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল দুপুর ২ঘটিকায় ইউনিয়নের সদরাবাদ নিজ গ্রামে হযরত শাহ সদর উদ্দিন কুরেশী (রহ:) এর মাজার সংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজায় অংশ গ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল
স্টাফ রিপোর্টার ॥ নাশকতার মামলায় হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে ছাত্রদল নেতা পলাশ জামান (২৫)কে আটক করেছে পুলিশ। সে বহুলা গ্রামের আব্দুর রহমানের পুত্র। গতকাল রবিবার দুপুরে সদর এসআই ইব্রাহীমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। গতকালই কোর্টের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা
প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধের সমর্থনে এবং জেলা বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান, যুবদল নেতা কামাল শিকদার ও ফারুক আহমেদ-এর নিঃশর্ত মুক্তির দাবীতে গতকাল রবিবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শহরের মোতালিব চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বেবীষ্ট্যান্ড মোড়ে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক সংলগ্ন ব্র্যাক প্রতিষ্ঠিত মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশে সিকান্দরপুর হাইস্কুল ও কুরশা খাগাউড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষক ছাত্রছাত্রীদের উচ্ছ্বসিত প্রশংসা করলেন বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট মুশতাক আহমেদ সিএ। ১৪ মার্চ শনিবার সকালে সিকন্দরপুর স্কুল ও কুরশা খাগাউড়া স্কুল পরিদর্শনকালে তার সাথে ছিলেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক চেয়ারম্যান
নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে চিঠি দিয়ে হত্যার হুমকির প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা তরুনলীগ নবীগঞ্জ শহরে এক বিক্ষোভ মিছিল বের করে। গতকাল বিকালে মিছিলটি নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা তরুনলীগের আহবায়ক পারভেজ আহমেদ রাজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল হাই ও ভিষন রায়ের
প্রেস বিজ্ঞপ্তি ॥ “শঙ্কা মুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস করতে ও পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ কর, এসব দাবীতে সারাদেশের ন্যায় বানিয়াচং উপজেলার শচীন্দ্র কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মৌন মিছিল ও মানববন্ধন করেছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে কজেলের সমানে এ মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও