শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

ডাঃ মুশফিক চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে নবীগঞ্জে তরুনলীগের বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০১৫
  • ৪৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে চিঠি দিয়ে হত্যার হুমকির প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা তরুনলীগ নবীগঞ্জ শহরে এক বিক্ষোভ মিছিল বের করে। গতকাল বিকালে মিছিলটি নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা তরুনলীগের আহবায়ক পারভেজ আহমেদ রাজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল হাই ও ভিষন রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান কাজল, মোস্তাক আহমেদ মিলু, ওহি চৌধুরী, আনসার তালুকদার, আমিনুর রহমান সুমন, উজ্জ্বল সরদার, ফারুক মিয়া। বক্তব্য রাখেন, অনন্ত দাশ, হেলাল চৌধুরী, ময়না মিয়া, হাফিজ মিয়া, ঝুমন আহমেদ, রাজন রায়, রুহুল আমিন, মনর মিয়া, আবু সালেহ জীবন, আলী হোসেন দেলোয়ার, মহিনুর রহমান ওহি প্রমূখ। সভায় ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তাগণ বলেন, ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর গাড়ী পুড়ানো হয়েছে। তার ব্যবসা প্রতিষ্টানে হামলা চালানো হয়েছে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com