বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গের সিকান্দরপুর ও কুরশা খাগাউড়া হাইস্কুল অনুকরণীয় শিক্ষালয়

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০১৫
  • ৫০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক সংলগ্ন ব্র্যাক প্রতিষ্ঠিত মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশে সিকান্দরপুর হাইস্কুল ও কুরশা খাগাউড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষক ছাত্রছাত্রীদের উচ্ছ্বসিত প্রশংসা করলেন বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট মুশতাক আহমেদ সিএ। ১৪ মার্চ শনিবার সকালে সিকন্দরপুর স্কুল ও কুরশা খাগাউড়া স্কুল পরিদর্শনকালে তার সাথে ছিলেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, এডভোকেট ফারুক আহমেদ, ব্র্যাক সমন্বয়কারী মহসিন উদ্দিন ও পিও সুজিত কুমার সাহা। পরিদর্শনকালে সিকান্দরপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, সহকারী শিক্ষক প্রদীপ সূত্রধর, রোজিনা আক্তার, মাহমুদুল হাসান, বিদ্যুৎ হোসেন ও আবুল বাশার এবং কুরশা খাগাউড়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক, সহকারী শিক্ষক তারিক আজিজ, জালাল উদ্দিন, মৌসুমী দাশ ও আশিকুর রহমান ব্যতিক্রমধর্মী পাঠদান পদ্ধতি ও কলাকৌশল সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন। এ ছাড়া দু’টি স্কুলেরই প্রতিটি ক্লাসের ছাত্র-ছাত্রীদের সাথে আলাপচারিতায় ও তাদের পারপরমেন্স দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেন বিশ্বব্যাংকের কনসালটেন্ট চার্টার্ড একাউন্টটেন্ট মুশতাক আহমেদ। পরিদর্শন শেষে তিনি জানান ছাত্র শিক্ষকদের নিয়মিত উপস্থিতি, শিক্ষা বান্ধব ও স্কুলের আকর্ষনীয় পরিবেশ, দুর্বল ছাত্রছাত্রীদের অতিরিক্ত ক্লাস, ছাত্র-ছাত্রীদের মনোভাবের সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন জাতীয় ও শিক্ষার মানোন্নয়নের কর্মসূচী পালন সহ ব্যতিক্রমধর্মী কার্যক্রমের ফলে স্কুল দুটি ঈর্ষনীয়, অনুকরনীয় ও অনুসরণীয় শিক্ষালয়ে পরিণত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com