চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রশীদ এমরানের মুক্তির দাবীতে গতকাল সোমবার বিকেলে চুনারুঘাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কদ্দুছ আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলটি চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চুনারুঘাট বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের
প্রেস বিজ্ঞপ্তি ॥ সাফল্যের ধারা অব্যাহত রেখে চলেছে নবীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসা। ২০১৪ সালে অনুষ্ঠিত ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় এ প্রতিষ্ঠান ২টি ট্যালেন্টপুল এবং সাধারণ গ্রেডে ১৪টি বৃত্তি লাভ করেছে। উল্লেখ্য, ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৪৪জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ সাফল্য অর্জন করে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের জেডিসি
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার নগর সমন্বয় কমিটি টিএলসিসি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম। টিএলসিসির সভায় উপস্থিত সদস্যবৃন্দ হবিগঞ্জ পৌরসভার চলমান কর্মকান্ড, সমস্যা ও সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা পৌরসভার উন্নয়ন কর্মকান্ড, পানি সরবরাহ, পরিচ্ছন্নতা, বিদ্যুত, মশক নিধন, স্বাস্থ্য
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের হবিগঞ্জ সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ৩০ মার্চ জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফদার তনু ও সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান এই কমিটির অনুমোদন করেন। কমিটিতে সোহেল এ চৌধুরীকে সভাপতি ও শফিকুল ইসলাম শফিককে সাধারণ সম্পাদক করে ৫১
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার সকালে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শায়েস্তাগঞ্জে ২ দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। শায়েস্তাগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা ডিজিটাল মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। জহুর চান বিবি মহিলা কলেজের প্রভাষক জালাল উদ্দিন
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী মাদ্রাসার শিক্ষক মাওঃ আইয়ুব বিন সিদ্দিক ও হাফিজ মাওঃ নজরুল ইসলামের বিরোধের অবসান হয়েছে। মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নবীগঞ্জ হাসপাতাল মসজিদের খতিব মাওঃ আব্দুল কাদির হোসাইনীর মধ্যস্থতায় গতকাল নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি অফিসে অনুষ্ঠিত এক সালিশ বৈঠকে এ বিরোধের নিষ্পত্তি ঘটে। ইমামবাড়ী মাদ্রাসার ভারপ্রাপ্ত নায়েবে
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের এমপি এডঃ মাহবুব আলী বলেছেন, মাধবপুরকে সন্ত্রাসের জনপদে পরিণত হতে দেয়া যাবে না। সন্ত্রাসীর কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। কারা মহরা দেয় তাদের চিহিৃত করতে হবে। ৪/৫জন সন্ত্রাসী এ জনপদকে অশান্ত করে তুলবে আর আমরা বসে বসে দেখব তা হতে পারে না। তাদের প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। শেখ
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজারে স্বাধীনতা দিবস আমিরুন এন্টারপ্রাইজ টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর পশ্চিম খেলার মাঠে ইয়ুথ সোস্যাল অর্গানাইজেশন এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আবুল হোসেন কায়েস এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন শাহজীবাজার বিদ্যুৎ
প্রেস বিজ্ঞপ্তি ॥ সালাউদ্দিন আহমেদ গুমের প্রতিবাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জিকে গউছ, হবিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান চৌধুরীসহ সকল রাজবন্দিদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও জেলা যুবদল সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াছকে বরখাস্তের প্রতিবাদে পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের আনোয়ারপুর বাইপাস পয়েন্টে এ বিক্ষোভ মিছিল
প্রেস বিজ্ঞপ্তি ॥ ইবতেদায়ী বৃত্তি পরিায় হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া ইমাম আহমদ রেযা মাদ্রাসা সাফল্যজনক ফলাফল অর্জন করায় মাদ্রাসা কমিটির পক্ষ থেকে গতকাল সন্ধায় এডঃ মোঃ আবু জাহির এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহিম, প্রধান শিক্ষক আলহাজ্ব মাওঃ মোঃ নাসির উদ্দিন, সদস্য আলহাজ্ব মোঃ নজরুল
প্রেস বিজ্ঞপ্তি ॥ একটি রাজনৈতিক মামলায় হবিগঞ্জ জেলা কারাগারে আবদ্ধ মোঃ হাফিজুল ইসলাম পুলিশের হাতে গ্রেফতার হয়। তাই সে ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে পারেনি। হাফিজুল ইসলামের ভাই মোঃ সুহেল আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার ভাইয়ের অনুপস্থিতিতেই আপনারা তাকে সর্বোচ্চ ভোটে কার্যনির্বাহী কমিটির ১ম সদস্য নির্বাচিত করায় আমি এবং আমার