এম এ আই সজিব ॥ আজমিরীগঞ্জে এক কাঁচামাল ব্যবসায়ীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। উদ্ধার হওয়া কাঁচামাল ব্যবসায়ী হারিছ মিয়া (৪০) আজমিরীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মন্তাজ আলীর পুত্র। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, ৩ দিন আগে তিনি কাঁচামাল ক্রয়
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামে মঙ্গলবার দুপুরে পুকুরের পানিতে ডুবে ২য় শ্রেনীর স্কুল ছাত্র মারা গেছে। জানা যায়-বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের সেন্টু মিয়ার ছেলে সিয়াম মিয়া (৭) নানা বাড়ী মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামের ফিরোজ মিয়ার বাড়ীতে থেকে মাহমুদ কিন্ডার গার্ডেনে লেখা-পড়া করতেন। মঙ্গলবার দুপুরে বাড়ীর লোকজনের অজ্ঞাতে সিয়াম পাশের
স্টাফ রিপোর্টার ॥ সোহাগী জাহান তনু হত্যাকারীর বিচারের দাবিতে গতকাল দুপুরে হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসের সামনে আশিয়াম পার্লামেন্টের আয়োজনে এ মানববন্ধন করা হয়। কুমিল্লার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনু’র খুনি ও ধর্ষকদের ফাসির দাবিতে মানববন্ধনে হবিগঞ্জের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পর্যায়ের মানুষের অংশ গ্রহণ করেন। মানববন্ধনে অংশ গ্রহণকারী
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতের জেলা জজ শীপের কনফারেন্স কক্ষে প্রত্যয় উন্নয়ন সংস্থা কুমিল্লা কর্তৃক আয়োজিত মানুষের জন্য ফাউন্ডেশন এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহযোগীতায় শেয়ারিং ওয়াকর্শপ ইউর্থ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট লিগ্যাল এইড প্যানেল লয়ার্স উপজেলা ও ইউনিয়ন পরিষদ লিগ্যাল এইড কমিটি এবং ভিকটিম অনুষ্ঠিত হয়। উক্ত যৌথ কর্মশালায় বিজ্ঞ জেলা দায়রা
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ঐতিহ্যবাহী আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৭৬তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কুল এন্ড কলেজ মসজিদের মুয়াজ্জিন রহমত আলী জালালী। গীতাপাঠ করেন ডাঃ অখিল চন্দ্র সূত্রধর। অধ্যক্ষ লুৎফুর রহমান এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের সহকারী বাংলা প্রভাষক শাহীন আক্তার ও
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা ১২নং ইউনিয়ন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আজিজ আহমেদ মেরাজ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল উপজেলা বিএনপির কার্যালয়ে নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়ার কাছ থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মদরীছ মিয়া, আশিক মিয়া,
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় টমটম দুমড়ে মুচড়ে গেছে। এ সময় এক প্রতিবন্ধী যুবকসহ ৫ টমটম যাত্রী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছে- মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের তাজুল ইসলাম (৭৫), খলিল মিয়া (৭০), প্রতিবন্ধী যুবক আব্দুর রহমান (৩০)। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে
রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পত্র ফরম বিতরণ ও জমাদান শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন পত্র ফরম বিতরণ ও জমাদান শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। উপজেলার ১১টি ইউনিয়নে ৩২জন দলীয় মনোনয়ন পত্র ফরম জমা দিয়েছে। ১নং ধর্মঘর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শামছুল ইসলাম
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার কল্যাণপুরে বৈধ উত্তরাধিকার হওয়া স্বত্ত্বেও পৈত্তিক সম্পত্তি থেকে বঞ্চিত অসহায় একটি পরিবার। শুধু তাই নয়, ন্যায় বিচারের আশায় আদালতের আশ্রয় নিয়েও বিপাকে পড়েছে ওই পরিবারটি। প্রতিপক্ষের হুমকি ধমকিতে তারা এখন ভুগছেন চরম নিরাপত্তাহীনতায়। স্থানীয় সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে প্রায় ১১০ শতক ভূমির প্রকৃত মালিক ছিলেন ওই গ্রামের মৃত ইজাফত
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের তাহিরপুর মাদ্রাসা পয়েন্ট বাজারস্থ আল্-আকসা স্কুল এন্ড কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। গত শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী ও পুস্পতবক অর্পণ, মহান মুক্তিযুদ্ধ বিষয়ক ছাত্র/ছাত্রীদের নাট্য অনুষ্ঠান। এ উপলক্ষ্যে বিশাল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আলোচনা