বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আজমিরীগঞ্জের ব্যবসায়ী অজ্ঞান পার্টির কবলে সর্বস্ব লুট

  • আপডেট টাইম বুধবার, ৩০ মার্চ, ২০১৬
  • ৬৭৯ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ আজমিরীগঞ্জে এক কাঁচামাল ব্যবসায়ীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। উদ্ধার হওয়া কাঁচামাল ব্যবসায়ী হারিছ মিয়া (৪০) আজমিরীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মন্তাজ আলীর পুত্র।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, ৩ দিন আগে তিনি কাঁচামাল ক্রয় করার জন্য লক্ষাধিক টাকা নিয়ে ঢাকার কাওরান বাজার যান। গত সোমবার সুরমা মেইলযোগে হবিগঞ্জ আসে। রাস্তায় কোন এক ফাঁকে তাকে অজ্ঞান করে দুর্বৃত্তরা।
গতকাল সকালে শায়েস্তাগঞ্জ প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখে লোকজন থানায় খবর দেয়। এসআই ওমর ফারুক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com