রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন-শিক্ষার্থীদের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিকাশের জন্য জ্ঞান ও বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা উচিত। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে গ্রাম আর শহর বলে কোন কথা নেই। এখন গ্রামের শিক্ষার্থীরাও সর্ব ক্ষেত্রে অনেক ভাল করছে। তাদের ভাল করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের।
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ কন্টাক্টর এসোসিয়েশন ও হবিগঞ্জ রিক্সা মালিক শ্রমিক সমিতির সাবেক সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার শায়েস্তানগরস্থ মরহুমের বাসভবনে দিনব্যাপী কোরআন খানী, মিলাদ মাহফিল, তবারুক বিতরণ ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এরপূর্বে মরহুমের কবর জিয়ারত করা হয়। এতে মরহুমের আত্মীয়স্বজন, সকল
চুনারুঘাট প্রতিনিধি ॥ ভারতীয় মাদক দ্রব্য বহনের দায়ে পংকজ দাশ (৩২) ও আবুল কালাম (৩৫) নামের দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার সকাল ৯ টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীর এ দণ্ডাদেশ প্রদান করেন। বিজিবি সূত্র ও এলাকাবাসী জানান, শনিবার রাত প্রায় ১১ টার দিকে ওই ২ ব্যক্তি টেকেরঘাট
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন পৃথক স্থানে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল রবিবার সকালে ও বিকেলে উপজেলার পৌর এলাকার চরগাও, তিমিরপুর, কুশি ইউনিয়নের জালালসাপ, আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তিমিরপুর গ্রামের বিপাশা বেগম (৬০),
বানিয়াচং প্রতিনিধি ॥ ধান ফসলের ফলন পার্থক্য কমানো প্রকল্পে মাঠ দিবস অনুষ্ঠানে বানিয়াচঙ্গ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ প্রধান অথিতির বক্তব্যে বলেছেন, কৃষকদের উন্নত প্রশিক্ষন নিয়ে ধানের ফলন পার্থক্য কমিয়ে বানিয়াচঙ্গ উপজেলায় সর্বোচ্চ ফলন গড়ে তুলতে হবে। গতকাল সোমবার বিকালে স্থানীয় ৩নং ইউনিয়নের ঢালি মহল্লায় ইউপি সদস্য জলিল মেম্বারের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে রোববার বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পুলিশের সকল পর্যায়ের পুরুষ নারী সদস্যসহ সিভিল স্টাফগন উপস্থিত ছিলেন। এতে ভলিভল, ফুটবল, দৌড়, শিশুদের চকলেট দৌড়সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে হবিগঞ্জ পুলিশ লাইন্স মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারে গত শনিবার রাতের আধারে স্বর্ণ ব্যবসায়ী সুমন দেব (২০) হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী। এসময় তার সাথে ছিলেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই জাহাঙ্গীর আলমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। তিনি নিহতের স্বজনদের ধৈর্য্য ধরার আহবান জানিয়ে এ হত্যাকান্ডের সাথে যে বা যারা জড়িত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তে মাদকসহ ভারতীয় নানান জাতের পণ্যের চোরাচালান ঠেকানো যাচ্ছে না। পুরনো সেই ব্যবসায়ীরা ভারত থেকে বিভিন্ন জাতের মাদক দ্রব্য ও নানা জাতের পণ্য এনে নানা কায়দায় তা পাচার করে চলেছে দেশের বিভিন্ন স্থানে। আইনশৃংখলা বাহিনী পাচার রোধ করতে পারছেনা। হালে সীমান্তে চোরাচালান রোধে আইনশৃংখলা বাহিনীর নেই কোন তৎপরতা। সম্প্রতি ভারতীয় নাগরিকদের
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ থানা পুলিশ ডাকাতির অভিযোগে হেলাল মিয়া নামে একজনকে আটক করেছে। গতকাল বিকেলে সদর উপজেলার যমুনাবাদ গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত ছুরত আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন ডাকাতির অভিযোগ রয়েছে বলে পুলিশ
প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান মে দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন আয়োজিত র্যাফেল ড্র এর পুরস্কার বিতরণ গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ রাজু। সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্টানে উপস্থিত ছিলেন সহ সভাপতি নারায়ন দাশ, এম এ ওয়াহিদ, গোপাল
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কন্ট্রাক্টর এসোসিয়েশন ও হবিগঞ্জ রিক্সা মালিক শ্রমিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার ৪র্থ মৃত্যু বার্ষিকী আজ। এ উপলক্ষে আজ রবিবার শায়েস্তানগরস্থ মরহুমের বাসভবন মর্তুজা কটেজে তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে মরহুমের কবর জিয়ারত, দিনব্যাপী কোরআন খানী, মিলাদ মাহফিল,
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী রূপনগর ও জননী ডিজিটাল স্টুডিওর স্বত্ত্বাধিকারী বিনয় ভূষন অধিকারী আজ ভোর ৫-টায় আমিরাত এয়ারলাইন্সযোগে বাংলাদেশ ত্যাগ করবেন। সময় স্বল্পতার কারণে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনসহ শুভাকাংখিদের সাথে দেখা করতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। বিনয় ভূষন অধিকারী মোবাঃ
নবীগঞ্জে আবহানী লিমিটেডের সাবেক খেলোয়াড় ও পৃষ্টপোশক বৃটেনের বাসিন্দা জুয়েল চৌধুরীর লন্ডন গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করে আবহানী লিমিটেড। জনতা কনফেকশনারীতে সংবর্ধনায় উপস্থিত ছিলেন সৈয়দ শাহজাহান, জুসেফ বখত জাকারিয়া অপু, বাবুল চৌধুরী, রিপনউজ্জামান, মাসরুল আহমদ, জুয়েল চৌধুরী, আমিনুল চৌধুরী লিটন আহমদ, রাজু আহমদ, সৌরভ চৌধুরী প্রীতম, জামিল, সাব্বির, মাহিদ, শায়েল হৃয়দ, আকাশ, সমুন সোহাগ, রনি,
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি ও নানা দুর্নীতির প্রতিবাদে গতকাল সকালে এক সভা অনুষ্টিত হয়েছে। গাজীপুর ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্টিত ওই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসদ নেতা আহম্মেদ আলী, আওয়ামীলীগ নেতা হুমায়ুন খাঁন, আঃ মালেক মাষ্টার, মুক্তিযোদ্ধা নুরুল হক,