প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির নেতৃবৃন্দ। গত শনিবার রাত ৮টার দিকে তারা এমপি আবু জাহিরের বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন। হকার্স নেতৃবৃন্দ এমপি আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের সমস্যার কথা তুলে ধরেন। এ সময়
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে যানবাহনের কাগজপত্রে ত্র“টি থাকার অভিযোগে ১১টি যানবাহনে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় দু’টি টমটম আটক করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ বিআরটিএ’র উদ্যোগে নবীগঞ্জ সড়কের রসুলগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ওই
মাধবপুর প্রতিনিধি ॥ সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে মাধবপুর প্রেসক্লাব। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিদ মিয়ার সভাপতিত্বে ও রাজীব দেব রায় রাজুর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য
নবীগঞ্জ প্রতিনিধি ॥ শিক্ষা, স্বাস্থ্য ও মানবতান সেবায় নিয়োজিত নবীগঞ্জে মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার কুর্শি ইউনিয়নের উত্তর এনাতাবাদ গ্রামের নজির মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম
প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘পরিবর্তন চাই’ এর উদ্যোগে ভল্যান্টিয়ার অ্যাকশন হবিগঞ্জের আয়োজনে ‘দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৭’ পালন করা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় নিমতলা প্রাঙ্গণ থেকে টাউনহল পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে খোয়াই থিয়েটার নাট্যভাস্কর পর্ষদ, আইডিয়াল ফ্রেন্ডস ক্লাব, তারুণ্য সোসাইটি, সন্ধান হবিগঞ্জ, স্বপ্নযাত্রা সোসাইটি, অভিযাত্রী সহ বিভিন্ন সংগঠনের শতাধিক কর্মী। অনুষ্ঠানের শুরুতেই সকাল ১১টা ৩০মিনিটে
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ এএসপি পদে পদোন্নতি পাওয়ায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গত শুক্রবার রাতে বানিয়াচং থানা পুলিশ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ। থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রাম থেকে ঝাড়ু মিয়া (৪৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। র্যাব জানায়, ঝাড়ু মিয়ার বিরুদ্ধে ২০০৭ সালে একটি গরু চুরির মামলায় হবিগঞ্জ আদালত থেকে ১ বছরের সাজা হয়। এরপর থেকে সে আত্মগোপনে ছিল। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উচাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা
স্টাফ রিপোর্টার ॥ বিএনপি-জামায়াত অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশকে বিশ্ববাসীর কছে ছোট করতে চায়। তারা মসজিদের ইমামকে হত্যা করে সৌদি আরবকে আমাদের প্রতিপক্ষ বানানোর জন্য আর মন্দিরের পুরহিতকে হত্যা করে ভারতকে আমাদের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য। গতকাল বিকালে লাখাই উপজেলার মাদনা ও বেগুনাইয়ে বিদ্যুতায়নের উদ্বোধন শেষে স্থানীয় এলাকাবাসী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও
প্রেস বিজ্ঞপ্তি ॥ গত বছরের ন্যায় ২য় বারের মতো এবছরও নবীগঞ্জে অনুষ্ঠিত হলো বহুমাত্রিক জ্ঞানের প্রতিযোগিতা মেধাবী পর্ব-২। নবীগঞ্জ পৌরসভাসহ বাইরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১৬ টি প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক প্রতিযোগি এতে অংশগ্রহণ করে। সকাল ১০ টায় শুরু হয়ে ৪টি বিভাগে বিভক্ত পরীক্ষা শেষ হয় ২টায়। প্রতিযোগিতার বিষয়গুলো ছিল, হাতের লেখা, মুক্তিযুদ্ধ ও তথ্য প্রযুক্তি
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ব্রেড-বিস্কুট প্রস্তুতকারক মালিক সমিতি হবিগঞ্জ জেলা শাখার নব গঠিত কমিটির নেতৃবৃন্দ এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় নেতৃবৃন্দ এমপির বাসভবনে গিয়ে সাক্ষাতে মিলিত হন। নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ দেওয়ান মিয়া, সেক্রেটারী মোঃ সিরাজুল ইসলাম,