বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে যানবাহনে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে যানবাহনের কাগজপত্রে ত্র“টি থাকার অভিযোগে ১১টি যানবাহনে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় দু’টি টমটম আটক করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ বিআরটিএ’র উদ্যোগে নবীগঞ্জ সড়কের রসুলগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ওই সড়কে চলাকালীন সময়ে ড্রাইভিং লাইসেন্স বিহীন ও কাগজপত্রে ত্র“টি থাকার অভিযোগে সিএনজি, মোটর সাইকেলসহ ১১টি যানবাহনে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ব্যাটারি চালিত অবৈধ দু’টি টমটম আটক করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় হবিগঞ্জ বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোঃ হাফিজুল ইসলাম খান ও নবীগঞ্জ থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com