মাধবপুর প্রতিনিধি ॥ মোঃ নূররু ইসলাম মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার অনুষ্টিত মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নির্বাচনে কলস প্রতীকে ১২২ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া ডেপুটি কমান্ডার পদে আব্দুল মালেক মধু, সহকারী ইউনিট কমান্ডার (সাংগঠনিক) পদে মোঃ ইমান আলী, সহকারী কমান্ডার (তথ্য ও প্রচার) পদে আবুল কাশেম, সহকারী কমান্ডার (অর্থ) পদে মোঃ
প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী রবিবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সম্মেলন সফল করার লক্ষে স্থানীয় জেলা কার্যালয়ে প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় আগামী কালের সম্মেলন সফল করার লক্ষে জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দকে সক্রিয় অংশ গ্রহন করার আহ্বান জানানো হয়। সম্মেলন উদ্বোধন
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ উপজেলার মোট ২শত মুক্তিযোদ্ধার মধ্যে ১শত ৮২ জন ভোটার তাদেও ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করেন। ১১টি পদে ২টি প্যানেলে মোট ২২ জন প্রার্থী প্রতিযোগীতা করেন। উপজেলা কমান্ডার পদে ৯২ ভোটে পেয়ে নির্বাচিত হন সাবেক কমান্ডার নুর
প্রেস বিজ্ঞপ্তি ॥ কৃষি ফসল বৃদ্ধিতে অম্লীয় মাটি দূরীকরণে ডলোচুনের ব্যবহারের উপর ৪দিন ব্যাপী ভিডিও চিত্র প্রদর্শিত হয়েছে। মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খরখি বাজার, আন্দিউড়া ইউনিয়নের আন্দিউড়া চক বাজার, বহরা ইউনিয়নের ভবানীপুর ও মৌছপুর বাজারে এ ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়। আরডিআরএস এর উদ্যোগে গত ২ জুন শুরু হয়ে গতকাল ৫জুন সম্পূর্ণ হয়। প্রতিটি ভিডিও
প্রেস বিজ্ঞপ্তি ॥ আমেরিকা প্রবাসী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা কমিটির প্রাক্তন দপ্তর সম্পাদক ইমানুয়েল সরকার উদয়ের মাতা জয়তী সরকার গতকাল ৪ জুন সকাল ৬টায় তাঁহার খৃষ্টান মিশনস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭০ বৎসর। তিনি ৫ ছেলে, ১ মেয়ে আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁহার মৃত্যুতে কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ জেলা
প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া ঐতিহ্যবাহী ফুটবল মাঠে আজ বৃহস্পতিবার আমির আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নান্টের সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে। সেমি ফাইনালে অংশ গ্রহন করবেন আতুকুড়া ফুটবল একাদশ বনাম হবিগঞ্জ মিশন অব সুডেন্ট একাদশ। উক্ত সকল ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ইউপি মেম্বার জালাল মিয়া আখনজী
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারঘাটে বাগানের ছায়াবৃক্ষ চুরিতে বাধা দেওয়ায় সংঘবদ্ধ গাছ চোরদের রড ও দায়ের আঘাতে পাহারাদার রক্তাক্ত জখম হয়। চুনারুঘাট উপজেলার রামগঙ্গা চা বাগানের পাহারাদার মোঃ শুকুর আলীকে আহত অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার ষাড়েরকোণা গ্রামের শুকুর আলীর ভাই সুরুজ আলী জানান, বহুদিন যাবৎ গাছ চোর বিদেশ কর্মকার (২৫), মিঠুন
নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ ৩য় শ্রেণীর কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির ডাকে গতকাল মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও এসিল্যন্ড অফিসের ৩য় শ্রেণীর কর্মচারীরা ২ঘন্টা কর্মবিরতি পালন করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্বেও ৩য় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণ না হওয়ায় এই কর্মসূচি পালন করা হয়। সকালে অফিসে হাজিরা দিয়ে কর্মচারীরা বিক্ষোভ করেন। এ
স্টাফ রিপোর্টার ॥ মধুমাস জ্যৈষ্ঠকে স্বাগত জানিয়ে হবিগঞ্জ সদর উপজেলার শিশুকানন কিন্ডারগার্টেনের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উত্তর পূর্ব ভাদৈ গ্রামের স্কুল প্রাঙ্গণে ফল উৎসবে জামরুল, কামরাঙ্গা, লিচু, আম, কাঠাল, আনারস, তাল, কলাসহ দেশীয় প্রায় ২০ জাতের ফল স্থান পায়। এছাড়া নানান জাতের পিঠারও আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কাইস্থগ্রাম গ্রামের ফয়জুল বেগম (২৪)নামের এক কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকা গতকাল সকালে প্রতিপক্ষ মহিলার হামলায় আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভতি করা হয়েছে। জানা যায়,উল্লেখিত গ্রামের জহুর উদ্দিনের স্ত্রী ফয়জুল বেগমের একটি মোবাইল ফোন একই গ্রামের আঃ শহিদ মিয়ার স্ত্রী চুরি করে নিয়ে যান। পরে