বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মধু মাসকে স্বাগত জানিয়ে হবিগঞ্জে ফল উৎসব অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জুন, ২০১৪
  • ৪২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মধুমাস জ্যৈষ্ঠকে স্বাগত জানিয়ে হবিগঞ্জ সদর উপজেলার শিশুকানন কিন্ডারগার্টেনের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উত্তর পূর্ব ভাদৈ গ্রামের স্কুল প্রাঙ্গণে ফল উৎসবে জামরুল, কামরাঙ্গা, লিচু, আম, কাঠাল, আনারস, তাল, কলাসহ দেশীয় প্রায় ২০ জাতের ফল স্থান পায়। এছাড়া নানান জাতের পিঠারও আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ-সিলেট আসনের নারী সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালীম ও স্কুলের অধ্যক্ষ রহমত আলী, সাবেক ইউপি মেম্বার মোঃ পেরা মিয়া, আনসার-ভিডিপি ইউপি দেল নেতা ইলিয়াছ আলী মাসুক, স্কুল ছাত্র শাবাজ্জুল ইসলাম। সভায় হবিগঞ্জ-সিলেট আসনের নারী সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী শিক্ষার্থীদের সর্বদা সত্য কথা বলা, গুরুজনদের নির্দেশ-আদেশ মেনে চলার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, আলোকিত মানুষ হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com