নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে জনৈক ব্যক্তির বিরুদ্ধে সরকারী জায়গা থেকে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ভূমি অফিসের মাধ্যমে কাটা গাছগুলো জব্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামে অর্পিত সম্পত্তি এনিমি ‘ক’ তফশীলভূক্ত কিছু জায়গা রয়েছে। সম্প্রতি ওই গ্রামের তোফাজ্জল ইসলাম চৌধুরী উক্ত জায়গা থেকে কয়েকটি গাছ কেটে
প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলা কৃষকদল সভাপতি ইয়াহিয়া খান জামিনে মুক্ত লাভ করেছেন। গত ৫ ফেব্র“য়ারী বিজ্ঞ আদালতে তার জামিন প্রার্থনা করেন এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, এডঃ আব্দুল কাদির, এডঃ সামিউল আহমেদ খান ও বিএনপি পন্থি আইনজীবিরা। বিজ্ঞ বিচারক তার জামিন মঞ্জুর করলে ওই দিন সন্ধ্যার পর ইয়াহিয়া খান কারাগার থেকে বের হয়ে আসেন।
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউ.পি’র সাবেক চেয়ারম্যান দেওয়ান আব্দুল বাছিত (৬৫) ও হবিগঞ্জ জেলা হিসাবরক্ষণ অফিসের (অব:) সিনিয়র অডিটর মোঃ কামাল হোসেন (৭৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রদত্ত বিবৃতিতে মরহুমদ্বয়ের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ৯টি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২২ আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৭ জন ও নিয়মিত মামলার ৫ আসামি
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আগুনে পুড়ে যাওয়া শিশু কন্যা জেরিনকে সিলেট ওসমানিতে রেফার্ড করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট প্রেরণ করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের জোসনা আক্তারের অগিদগ্ধ শিশু জেরিনকে নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়। তার মুখমন্ডল পুড়ে গেছে। হাসপাতালে চিকিৎসা পেলে ও হতভাগী
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আলাপুর গ্রামে পাষন্ড নাতির হামলায় বৃদ্ধা দাদী গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওই গ্রামের মৃত আছাব আলীর স্ত্রী ফয়জুল নেছা (৯৮) এর নিকট নাতি সফিক মিয়া মাদক সেবনের জন্য টাকা চায়। এসময় ফয়জুল নেছা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে মুখে আঘাত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় দুলন মিয়া (২০), হরমুজ আলী (৪০), লেমন (৪০), ফুলেছা (৩৫) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওই গ্রামের তানিমের সাথে শাকিলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের অভিভাবকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বুল্লা-তেঘরিয়া সড়কে আনাড়ি টমটমের ধাক্কায় ফারিজা (৫) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। সে তেঘরিয়া গ্রামের সাইদুল হকের কন্যা। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে আনাড়ি চালকরা টমটম চালিয়ে যাচ্ছে। গতকাল ওই সময় শিশুটি বাড়ির পাশে খেলছিল। এসময় আনাড়ি টমটম চালকের ধাক্কায় তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। স্থানীয়
স্টাফ রিপোর্টার, বানিয়াচঙ্গ থেকে ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার) প্রকল্পের আওতায় সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারী অফিসে ২৫ হাজার ট্যাবলেট পিসি বিতরণ করা হচ্ছে। এরই ধারা বাহিকতায় গতকাল বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিভাগের
প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ও পৌর বিএনপি’র সভাপতি আমিনুর রশীদ এমরানের মুক্তির দাবিতে বৃন্দাবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রকির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাসেল মোল্লা, আবুল বাশার জুম্মন, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম,