আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে গোপন সুত্রে খবর পেয়ে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি। ৫৫ ব্যাটালিযন অধিনায়ক সাজ্জাদ হোসেন জানান ২ নভেম্বর সোমবার বিকেল আড়াইটার দিকে ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ধর্মঘর বিওপি’র একটি টহল দল সুবেদার আবু হানিফ এর নেতৃত্বে মাধবপুর উপজেলার গোবিন্দপুর স্কুলের পার্শ্বের এলাকায় অভিযান পরিচালনা
স্টাফ রিপোর্টার ॥ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথমদিনে হবিগঞ্জের ২৬ কেন্দ্রে ৫শ ১৬ শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে কোনো কেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটেনি। গতকাল রবিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃংখলা বাহিনী, বিদ্যালয় পরিচালনা কমিটি, ভিজিলেন্স টিম, শিক্ষক ও অভিভাবকদের
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের গহরপুর গ্রামে দেব সজীব সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। গহরপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ি নিতাই রায়ের বাড়িতে আয়োজিত সভা শেষে পুজাসহ সেবামূলক কর্মকান্ড পরিচালনার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি নিতাই রায়, সহ-সভাপতি দীলিপ দাশ, সাধারন সম্পাদক অঞ্জন রায়, সহ-সাধারন সম্পাদক সুরেন্দ্র দাস, অর্থ সম্পাদক বাবুল দাস,
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কের দীঘলবাগ রোডের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে সদর থানার এস আই ওমর ফারুক মোড়ল এক অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশী করে ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ী হল-মাধবপুর উপজেলার আদাউর
মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মোল্লারাই গ্রামের থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ছালেহ আহমদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে থানা নিয়ে আসে। জানা যায়, উল্লেখিত গ্রামের আব্দুল হান্নান নামে তারই আপন চাচা নবীগঞ্জ থানায় হত্যার হুমকী, ছিনতাই ও মারধরের অভিযোগে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-শুক্রবার ভোর রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক হারুন অর রশিদ’র নেতৃত্বে বিজিবি টহল দল ওই গ্রামে অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এ সময়
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে এক নিরীহ পরিবারকে গ্রাম ছাড়া করার পায়তারা করছে কতিপয় লোকজন। যন্ত্রনায় অতিষ্ট হয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী পরিবারের লোকজন। জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রানীগাও গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে মোঃ মহিউদ্দিন দীর্ঘদিন ধরে ওই গ্রামে স্বপরিবারের বসবাস করে আসছে। সম্প্রতি তাদের গ্রামছাড়া করার পায়তারা করছে একটি
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ জাতীয় বিদ্যুৎ সপ্তাহকে সামনে রেখে বানিয়াচঙ্গে ‘নবায়ন যোগ্য জ্বালানী, জ্বালানী দক্ষতা ও জ্বালানী সংরক্ষণ ইত্যাদি’ বিষয়ক ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বানিয়াচং জোনাল অফিস এর আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুল, কলেজ ও মাদ্রাসার ২০ জন প্রতিযোগি এতে অংশ গ্রহন করে। বক্তৃতা প্রতিযোগিতার মূল্যায়ন কমিটির আহবায়ক
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ বাজার কমিটির সহ-সভাপতি বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব রৌশন আলী আর নেই (ইন্নালিল্লাহি– রাজিউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৮০ বছর। গত ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৫ টায় বানিয়াচঙ্গ উপজেলা সদর জাতুকর্ণপাড়া নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ভাই, ৪ বোন, ৫ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে উদীচী আয়োজিত শোকসভায় প্রয়াত মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র পান্ডে ওরফে দোলন পান্ডেকে ‘অনন্য মুক্তিযোদ্ধা’ আখ্যায়িত করে তার নামে একটি গুরুত্বপূর্ণ সড়ক ও প্রতিষ্ঠানের নামকরণের দাবী জানানো হয়েছে। গতকাল বুধবার বিকালে স্থানীয় শহীদ মিনারে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং উপজেলা শাখার সহ-সভাপতি ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাশের
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রতিবন্দি শিক্ষার্থীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান এ চেয়ার বিতরণ করেন। এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মমতা কর্মকার, সমবায় কর্মকর্তা অলি আহাদ, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সহকারী শিক্ষা কর্মকর্তা জুবায়ের আহম্মদ, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান