শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জেএসসি পরীক্ষার প্রথম দিনে জেলায় ৫১৬ জন অনুপস্থিত

  • আপডেট টাইম সোমবার, ২ নভেম্বর, ২০১৫
  • ৪৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথমদিনে হবিগঞ্জের ২৬ কেন্দ্রে ৫শ ১৬ শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে কোনো কেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটেনি। গতকাল রবিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃংখলা বাহিনী, বিদ্যালয় পরিচালনা কমিটি, ভিজিলেন্স টিম, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ২৮ হাজার ৯৯৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫৬ হাজার ১১২ জন ও ছাত্রী ৭২ হাজার ৮৮৭ জন। এবছর হবিগঞ্জে ২৫ হাজার ৮৮১ শিক্ষার্থী অংশ নিচ্ছে পরীক্ষায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com