চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের তাউশী গ্রামের শফিউল ইসলাম সফিক চৌধুরী (৪৮) নামে জি.আর মামলার ২ বছরেরর সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই সেলিম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শ্রীমঙ্গলের নাহার চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শুকড়িপাড়া থেকে মাদক মামলার আসামী মারুফ (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের আব্দুল খালেকের পুত্র। গতকাল সোমবার বিকালে সদর থানার এসআই দৌস মোহাম্মদ ও পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ মারুফের বাড়িতে অভিযান চালায়। এ সময় সে পুলিশ দেখে গোয়াল ঘরে লুকিয়ে পড়লে পুলিশ সেখান থেকে তাকে
স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হবে। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে টমটমের ধাক্কায় শাহরাজ মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে চুনারুঘাট উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহত শারাজ মিয়া উপজেলার ডেউয়াতলী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, শারাজ মিয়া মোটরসাইকেলযোগে উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে মোটর সাইকেলকে ধাক্কা দেয় টমটম। এতে তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে আহত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর যুবলীগের সেক্রেটারী, পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চুনারুঘাট সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন মিলনের কবর জিয়ারত করলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। তিনি গতকাল শনিবার বাদ মাগরিব পৌর শহরের পশ্চিম পাকুরিয়াস্থ কামাল উদ্দিন মিলনের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ গতকাল শনিবার রাত ৮ টার দিকে কাজিরবাজার এলাকা থেকে মালেক মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত মালেক উপজেলার হরিনগর গ্রামের ফজল মিয়ার ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ২নং বড় ভাকৈর ইউপির হরিনগর গ্রামের ফজল মিয়ার ছেলে মালেক মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জের বিজ্ঞ আদালত একটি জিআর মামলায় ১৫
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বেকিটেকা গ্রামে ছাগলের ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়। গতকাল শনিবার বিকেলে এ সংঘর্ষ হয়। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের নুরুল হকের জমির ঘাস খেয়ে ফেলে একই গ্রামের তৈয়ব আলীর ছাগলে। এ নিয়ে দুইজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর এলাকা থেকে মাদক, চুরিসহ ৬ মামলার পলাতক আসামী ইমান আলী (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের ছুরাব আলীর পুত্র। বুধবার গভীররাতে সদর থানার এসআই দৌস মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ হরিপুর এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে, মাদক ও চুরিসহ ৬ মামলায় গ্রেফতারি পরোয়ানা
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর আওয়ালীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ শিপন মিয়াকে বহিষ্কার করা হয়েছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার দায়ে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের এই নেতাকে বহিষ্কার করা হয়। শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক এর বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছেন পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে স্কুলের ভেতরে এক এসএসসি পরীক্ষার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। হামলার শিকার পরীক্ষার্থী হলেন ওই স্কুলের ছাত্র খায়রুল ইসলাম। পরীক্ষার্থী খায়রুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা দেওয়ার জন্য তিনি বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় ৪/৫
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে হাজী আতাউর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দল ছাত্রের মারামারিতে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত সোহাগ শিকদার (৮) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ হয়। আহত সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই সময় শ্রেনি শিক্ষকের জন্য অপেক্ষা করছিল।