বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে যুবলীগ নেতা মিলনের কবর জিয়ারত করলেন জেলা আ’লীগ নেতা

  • আপডেট টাইম রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ৫০৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর যুবলীগের সেক্রেটারী, পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চুনারুঘাট সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন মিলনের কবর জিয়ারত করলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। তিনি গতকাল শনিবার বাদ মাগরিব পৌর শহরের পশ্চিম পাকুরিয়াস্থ কামাল উদ্দিন মিলনের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক সোহেল আরমান, যুগ্ম আহবায়ক ইফতেখারুল আলম রিপন, হাজী মাসুক, হিরন মিয়া, আসাদুল আলম সুজন, সাবেক ছাত্রলীগ নেতা ও প্রভাষক মাহমুদ খায়ের, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শিপন খান, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, জাহাঙ্গীর তরফদার। পরে মশিউর রহমান শামীম কামাল উদ্দিন মিলনের বাড়িতে যান এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com