স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক অন্যতম সদস্য সাংবাদিক ফরহাদ চৌধুরী শ্রেষ্ট সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে বাচাই করে ১৩ জন সভাপতির সাক্ষাতকার গ্রহণ করা হয়। সাক্ষাতকারে কয়েকটি ক্যাঠাগরিতে ফরহাদ চৌধুরী সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রাথমিক বিদ্যালয়ে এসএমসির
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক পাঁচারকারী এক যুবককে আটক করেছে। আটক মাদক পাঁচারকারী যুবকের নাম গিয়াস উদ্দিন। সে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জামালপুর গ্রামের ফজলুল হকের ছেলে। গতকাল সোমবার দুপুরের দিকে ফেন্সিডিল পাঁচারকালে তেলিয়াপাড়া ভেকুইয়া বাজার এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শহিদুল্লাহ পিপিএম তাকে আটক করেন। এ ব্যাপারে
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে চাকুরী দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় আটককৃত ২ জনের জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-২ এ তাদের পক্ষে আইনজীবি মোঃ নজরুল ইসলামসহ বেশ কয়েকজন জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করেন। উল্লেখ্য গত শুক্রবার পীরের বাজারস্থ একটি অস্থায়ী
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা গতকাল সোমবার সকালে হাসপাতাল অডিটোরিয়ামে অনুষ্টিত হয়েছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপির সভাপতিত্বে ও ইপি আই টেকনেশিয়ান অজিত দাশের পরিচালনায় অনুষ্টিত সভায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুস সালাম। গীতা পাঠ করেন অজিত দাশ। বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশনবিহীন মটর সাইকেল আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই ধর্মজিৎ সিনহা অভিযানে অংশ হিসেবে দিন ব্যাপী ইনাতগঞ্জ সৈদয়পুর সড়কে অভিযান পরিচালনা করে রেজিষ্ট্রেশন বিহীন ৩টি মটর সাইকেল আটক করে মামলা দায়ের করেন। উলেখ্য গত কয়েক দিন ধরে কাগজ-পত্র বিহীন মটর সাইকেল আটকে পুলিশের
আমিনুল ইসলাম, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জের আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার দামপুর গ্রামে ফেরার পথে নৌকা ডুবিতে ৩জনের প্রাণহানী ঘটেছে। গতকাল রোববার আড়াইটার দিকে সুনামগঞ্জের শাল্লা উপজেলার বেড়ামোহনা নদীতে এ নৌ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-শাল্লা উপজেলার দামপুর গ্রামের ইমরুল হাসানের স্ত্রী রাসিয়া খাতুন ও মেয়ে জনি আক্তার, একই গ্রামের সাদিকুর রহমানের মেয়ে
এক্সপ্রেস ডেস্ক ॥ বাংলাদেশ ছাত্রলীগের চলমান ২৮তম জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জাকির হোসাইন। গতকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ভোটগণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে সাইফুর রহমান সোহাগ পেয়েছেন ২৬৯০ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ জাকির হোসেন পেয়েছেন ২৬৭৫ ভোট। ৩
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৪২) মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার শাহপুরে এ দুর্ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, দুপুরে এক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে শায়েস্তাগঞ্জ রেল পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য বিকেল সাড়ে ৩টায় লাশটি হবিগঞ্জ সদর আধুনিক
স্টাফ রিপোর্টার ॥ পানিতে ডুবে হবিগঞ্জ সদর উপজেলার পইল ও বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হল- পইল গ্রামের কদর আলীর ছেলে সাদি (২) ও বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের হিরাজ মিয়ার মেয়ে ইয়াছমিন (১০)। পইল গ্রামের নিহত সাদি’র বাবা জানান, গতকাল রবিবার দুপুরে সবার অগুছড়ে হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।