নবীগঞ্জ প্রতিনিধি ॥ যুক্তরাজ্যস্থ ব্রার্ড ফোর্ড শাখার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব এম এ মুমিন এর বাংলাদেশে আগমন উপলক্ষে গত শনিবার বিকালে তাকে স্থানীয় দেবপাড়া ইউপি আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল শুভাযাত্রা করে শুভেচ্ছা জানানো হয়েছে। পরে ওইদিন বিকালে স্থানীয় গোপলার বাজারে তাঁকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি সাজ্জাদুর
স্টাফ রিপোর্টার ॥ বৃটেনে বসবাসকারী একদল প্রবাসী বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে গঠন করেছিলেন ক্যাপ ফাউন্ডেশন নামে একটি সংস্থা। ৪ বছর পূর্বে চাতকে এর কার্যক্রম শুরু হয়। বর্তমানে সিলেট বিভাগের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোণা জেলার ২৭টি উপজেলায় এর কার্যক্রম বিস্তৃত। ৪ বছরে বিভিন্ন প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। এতে কয়েক হাজার মানুষ
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের দিনারপুরে শীতার্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক আবু তাহের। দিনারপুর উত্তর রামলোহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি আবু তাহের গতকাল রবিবার মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজন করেন শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। মাদ্রাসার সভাপতি যুক্তরাজ্য
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্র নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি নামকস্থানে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন, মাধবপুরের তেলিয়াপাড়া গ্রামের ব্যবসায়ী দুলাল মিয়ার ছেলে সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ইলিয়াস উদ্দিন হৃদয় (২২) ও অঞ্জন দেবের ছেলে বৃন্দাবন সরকারী কলেজের
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত দুদিনে ঠাণ্ডাজনিত ডায়রিয়া, নিউমোনিয়া ও সর্দি-জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত এক সপ্তাহ ধরে হাওর-বাওড় ও পাহাড় ঘেরা এ জেলায় জেঁকে বসেছে শীত। দিনে রোদের দেখা মিললেও ঠাণ্ডা কমছে না। অতিরিক্ত ঠাণ্ডার
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সুতাং নদীর “গ” অংশ হাইকোর্টের স্ট্যাটাস্কো নিয়ে নদীর “খ” অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন প্রভাবশালী একটি মহল। নদীর এক অংশ লীজের নাম করে অন্য অংশ থেকে বালু উত্তোলন করে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ওই মহলটি। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ সদর থেকে প্রকাশিত দৈনিক বিবিয়ানা পত্রিকার নির্বাহী সম্পাদক পদে যোগ দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক এম.এ আহমদ আজাদ। তিনি দৈনিক সমকাল, দৈনিক সবুজসিলেট ও দৈনিক খোয়াই পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। ২০১০ সালে তিনি ঐ পত্রিকায় নিজ দক্ষতা ও যোগ্যতায় বার্তা সম্পাদক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন
নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঘোড়দৌড় প্রতিযোগিতা গ্রাম-বাংলার ঐতিহ্য। ক্ষণিকের জন্য হলেও আনন্দ উপভোগ করতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিবছরের ন্যায় এ বছরও নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামে পৌষসংক্রান্তি উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। গতকালের প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ১০টি ঘোড়া অংশ নেয়। এর মধ্যে দৌড়ে ১ম স্থান অধিকার করেন জগন্নাথপুরের ওবায়দুল হক