সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

দিনারপুরে শীতার্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক আবু তাহের

  • আপডেট টাইম সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭
  • ৫৬২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের দিনারপুরে শীতার্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক আবু তাহের। দিনারপুর উত্তর রামলোহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি আবু তাহের গতকাল রবিবার মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজন করেন শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। মাদ্রাসার সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১নং গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবীগঞ্জ আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সুলতান মাহমুদ ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ মুনাইম খান, সহকারী শিক্ষক মোঃ মাহি উদ্দিন, সহকারী শিক্ষিকা মাছিরুন বেগম, মিলা আক্তার প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রবাসীরা দেশের আর্তসামজিক উন্নয়নে যে ইতিবাচক ভূমিকা রাখছেন তা সত্যি প্রশংসার দাবীদার। অনুষ্ঠানে মাদ্রাসার দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে পোষাক ও অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com