শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

এম এ আহমদ আজাদ দৈনিক বিবিয়ানার নির্বাহী সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭
  • ৫৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ সদর থেকে প্রকাশিত দৈনিক বিবিয়ানা পত্রিকার নির্বাহী সম্পাদক পদে যোগ দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক এম.এ আহমদ আজাদ। তিনি দৈনিক সমকাল, দৈনিক সবুজসিলেট ও দৈনিক খোয়াই পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। ২০১০ সালে তিনি ঐ পত্রিকায় নিজ দক্ষতা ও যোগ্যতায় বার্তা সম্পাদক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। গতকাল শুক্রবার কর্তৃপক্ষের সিদ্ধান্তে নির্বাহী সম্পাদক পদে অফিসে যোগদান করেন। ১৫ জানুয়ারী থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হবে। সাংবাদিক এম.এ আহমদ আজাদ ১৯৭৯ সালের ১৬ এপ্রিল নবীগঞ্জ উপজেলার সিট ফরিদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক। তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে ৯৫ সালে সাংবাদিকতা শুরু করেন। এরপরে তিনি বিভিন্ন সময়ে জাতীয় দৈনিক মানবজমিন, প্রথম আলো, ভোরের কাগজ, দৈনিক আমাদের সময় পত্রিকাসহ সিলেট ও হবিগঞ্জ জেলার বিভিন্ন পত্রিকায় দক্ষতার সাথে প্রতিনিধির দায়িত্ব পালন করেন। তিনি পেশাগতভাবে দায়িত্ব পালন করে জাতীয় ও স্থানীয়ভাবে একাধিকবার পুরস্কারপ্রাপ্ত হন। বর্তমানে কর্মময় জীবনে নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সচেষ্ট থেকেছেন। তিনি বর্তমানে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হিসাবে দায়িক্ত পালন করছেন। নতুন দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com