শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে গ্রাম-বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭
  • ৫৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঘোড়দৌড় প্রতিযোগিতা গ্রাম-বাংলার ঐতিহ্য। ক্ষণিকের জন্য হলেও আনন্দ উপভোগ করতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিবছরের ন্যায় এ বছরও নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামে পৌষসংক্রান্তি উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। গতকালের প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ১০টি ঘোড়া অংশ নেয়। এর মধ্যে দৌড়ে ১ম স্থান অধিকার করেন জগন্নাথপুরের ওবায়দুল হক জাবেদ এর ‘রনজিত’। ২য় স্থান লাভ করে আলমপুরের আলাল মিয়ার ‘পঙ্খীরাজ’ ও ৩য় স্থান লাভ করে জগন্নাথপুরের কাজল মিয়ার ‘রাণী’।
প্রতিযোগিতা শেষে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল। এতে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান মছব্বির মিয়া। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১টি ১৪ইঞ্চি কালার টেলিভশন, দ্বিতীয় পুরস্কার একটি টেবিল ফ্যান ও তৃতীয় পুরস্কার হিসেবে ১টি ডিভিডি প্লেয়ার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com