এটিএম সালাম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের সীমান্তবর্তী পাহাড়ী এলাকায় প্রতিপক্ষের হামলায় রব্বান মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের ভাই। ঘটনাটি সংঘটিত হয়েছে গত ৩ জুলাই দুপুরে উপজেলার পাহাড়ি এলাকায়। স্থানীয়রা জানান, ঘটনার দিন দুপুরে
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর শিক্ষা ও উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উমেদনগর পৌর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে সংগঠনের আহ্বায়ক প্রভাষক এসএম লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এডঃ অর্জুন চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার সর্দার সোনা মিয়া। প্রধান উপদেষ্ঠা হিসেবে
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে অহরহ ঘটছে দূর্ঘটনা। দিন দিন বাড়ছে মৃত্যুর মিছিল। এছাড়া আহত হয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অনেককে। এত দুর্ঘটনা আর প্রাণহানীর পরও আজ অবধি চোখে পড়ার মতো কার্যকর পদক্ষেপ নেই সংশ্লিষ্ট প্রশাসনের। গত ৩ মাসে বানিয়াচং-হবিগঞ্জ সড়কে দুর্ঘটনায় ৩ জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি ॥ বীর মুিিক্তযোদ্ধা হাজী মৌলদ হোসেন কাজল সড়ক Íন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। নবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ৬নং কুর্শি ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমেদ মুসা, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর প্রতীক নুর উদ্দিন, ডেপুটি কমান্ডার হাজী মৌলদ হোসেন কাজল, ছানু মিয়া, ইউপি সদস্য গোলাম
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কুর্শি ইউনিয়নে ৮টি গ্রামের সমন্বয়ে প্রতিষ্ঠিত অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম চালুর লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছে। কার্যক্রমের অধিকাংশ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বাজকাশারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকটে স্থাপিত অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভবনসহ ক্যাম্পাস প্রতিষ্টা ও আসবাবপত্র (ব্যাঞ্চ, ডেক্সসহ অফিসিয়াল ফার্নিচার সামগ্রী) ক্রয়ের পর সরকারী বিধি মোতাবেক গতকাল শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি ॥ ধানসিঁড়ি সোসাইটি হবিগঞ্জ এর পক্ষ থেকে এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল রাতে এমপির বাস ভবনে সোসাইটির সভাপতি মোঃ নজমুল হক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনছারীর নেতৃত্বে এমপির সাথে সৌজন্য সাক্ষাত করে শুভেচ্ছা বিনিময় করেন ধানসিঁড়ি সোসাইটি সদস্যবৃন্দ। এ সময় তারা এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং
অলিউর রহমান, লন্ডন থেকে ॥ প্রতি বছর ঈদ আসে ঈদ যায়। পিতা, মাতা, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব থেকে বিচ্ছিন্ন সোনার হরিণের পিছু ধাওয়াকারী প্রবাসীরা ঈদের দিনে কর্মস্থলে বা শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি না থাকার কারনে ঈদের আমেজ বা আনন্দ থেকে বঞ্চিত থাকেন। অথচ দেশে ফেলে আসা আপনজনদেরকে সুন্দর ও আনন্দঘন পরিবেশে ঈদ করার জন্য প্রবাসীরা সাধ্যানুযায়ী
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের মির্জাপুর গ্রামে সম্পত্তি দখল নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের সমেদ আলী মারা যাওয়ার পর তাঁর সম্পত্তি ৫ ছেলের নামে বন্টন করে দেন। কিন্তু বন্টনের পরও একজন আরেকজনের জায়গা দখল করতে যায়।
মোহাম্মদ আলী মমিন ॥ হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক মহাসড়কের একেকটি স্থান যেন দুর্ঘটনার মরণফাঁদ। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানী, কেউ কেউ আবার পঙ্গুত্ববরণও করছেন। কয়েকদিনের ব্যবধানে কয়েকটি দুর্ঘটনায় রীতিমতো আঁতকে উঠেছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রীরা। ৬ জুলাই একটি সিএনজি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বানিয়াচং উপজেলার শরীফখানীর মহিউদ্দিন কুটি। তিনি গত ১৮ এপ্রিল সিএনজি দুর্ঘটনায় আহত হয়ে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অফিসে কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে দুলাল মিয়া (৩০) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। নিহত দুলাল মিয়া তেঘরিয়া গ্রামের কুতুব আলীর ছেলে। হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, দুলাল মিয়া সড়ক ও জনপথ অফিসে কাজ করতে গিয়ে বিদ্যুতষ্পৃষ্ট হয়ে আহত