শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মির্জাপুরে দুই ভাইয়ের সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের মির্জাপুর গ্রামে সম্পত্তি দখল নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের সমেদ আলী মারা যাওয়ার পর তাঁর সম্পত্তি ৫ ছেলের নামে বন্টন করে দেন। কিন্তু বন্টনের পরও একজন আরেকজনের জায়গা দখল করতে যায়। গতকাল মৃত সমেদ আলীর পুত্র আলামিন ও বাহার মিয়া জমি দখল করতে যায়। এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। গুরুতর আহত অবস্থায় আলামিন (৩০), বাহার মিয়া (৫০), সাফিয়া (৩০), সফিক মিয়া (৩৫), ইসমাইল (২০), নার্গিস আক্তার (২০) ও রিপন (১৮) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com