শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের যুবক রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার ॥ স্বর্ণ নিয়ে উধাও কনেপক্ষ নবীগঞ্জের কালাভরপুরে গভীর রাতে দু’গ্রুপে ৫ ঘন্টাব্যাপী সংঘর্ষ “ইসকন” মন্দিরের উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ মানুষের হৃদয়ে উন্নয়নের ফলক স্থাপন করতে হবে, যা কখনো ভাঙ্গা যাবে না যুক্তরাজ্যে ইমার্জেন্সি মেডিসিনে বিশ্বের সর্বোচ্চ এফআরসিইএম ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের ডা. খায়রুল ইসলাম হেলাল নবীগঞ্জে চাকরির পেছনে না ছুটে ফিশারি ও খামারে করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে যুবকরা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে শহরে এনসিপির বিক্ষোভ মাধবপুরে অসুস্থ মা-বাবাকে ফেলে রাখার অভিযোগ ॥ ৩ ছেলের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আইডিয়াল মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত এডভোকেট বাপুর পরলোক গমন বাসভবনে জজসহ আইনজীবিরা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আটককৃত ৩ জনকে কারাগারে প্রেরণ

মাধবপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

মাধবপুর প্রতিনিধি ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাধবপুরের ১১৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এবং মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ইউএনও জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পর্যাপ্তসংখ্যক পুলিশ, বিজিবি ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়া, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হিরেষ ভট্টাচার্য হিরো, সদস্যসচিব সুমিত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ পাল ও সাধারণ সম্পাদক লিটন রায়। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেজিয়া সুলতানা তরফদার, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান ও মাধবপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সমাবেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com