নবীগঞ্জ প্রতিনিধি ॥ এনটিভি ইউরোপের ব্যুরো প্রধান, বিশিষ্ট সাংবাদিক ফারছু আহমেদ চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নবীগঞ্জে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। তাঁর সাংবাদিকতা, পেশাগত নিষ্ঠা, প্রবাসে থেকেও দেশের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং নবীগঞ্জের প্রতি ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে নবীগঞ্জ শহরের আরজু হোটেলে নবীগঞ্জ নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন। নবীগঞ্জ নাগরিক কমিটির আবুল হোসেন আজাদের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক মুরাদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ। অনুষ্ঠানে বক্তব্য দেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদিকুর রহমান শিশু, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন জীবন, আউশকান্দি র.প. উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার ও ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ শিক্ষক ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুজতাহিদ উদ্দিন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, সহকারী শিক্ষক সমিতির সভাপতি হরিপদ দাশ, সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, আনন্দ নিকেতনের সভাপতি জাহাঙ্গীর বখত চৌধুরী ও সাবেক সভাপতি প্রণব দেব, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টি, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভু আচার্য, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন তালুকদার, সাংবাদিক আমীর হামজা, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাগর আহমেদ ও ইকবাল হোসেন তালুকদার এবং পৌর ছাত্রদলের আহবায়ক সোহাগ চৌধুরী, যুগ্ম আহবায়ক ফেরদৌস হাসান অনিক, ছাত্রদল নেতা হোসাইন তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। বক্তারা বলেন, ফারছু আহমেদ চৌধুরী তাঁর পেশাগত দক্ষতা, দায়িত্বশীল সাংবাদিকতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে আন্তর্জাতিক সাংবাদিকতা অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন। প্রবাসে কর্মরত থেকেও শিকড়ের সঙ্গে তাঁর সংযোগ এবং নিজ এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা প্রশংসনীয়। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন নবীগঞ্জের মানুষের জন্য আনন্দের। তাঁর অভিজ্ঞতা, পেশাগত অর্জন ও কর্মনিষ্ঠা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সত্য তুলে ধরা, মানুষের কথা বলা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা পালনেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ক্ষেত্রে ফারছু আহমেদ চৌধুরীর মতো অভিজ্ঞ সাংবাদিকদের ভূমিকা ও অর্জন স্থানীয় সাংবাদিকতা অঙ্গনকে সমৃদ্ধ করতে পারে। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মজীবন ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে ফারছু আহমেদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা তাঁর স্বদেশ প্রত্যাবর্তনে আনন্দ প্রকাশ করেন এবং নবীগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক ও পেশাগত অঙ্গনে তাঁর অভিজ্ঞতা ও সম্পৃক্ততা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।