স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাসহ বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের আটক করেন। তাদের মধ্যে চুরি, অপহরণ, মাদকসহ বিভিন্ন মামলার আসামি রয়েছে। ওসি জানান, অভিযান নিয়মিত চলবে। গতকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।