বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ শহরে পাগলা কুকুরের কামড়ে শতাধিক আহত হবিগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের দুই সাবেক নেতা গ্রেপ্তার ॥ কারাগারে প্রেরণ জিএম কাদের বাস ভবনে হামলার প্রতিবাদে হবিগঞ্জে জাপার বিক্ষোভ শায়েস্তাগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার হবিগঞ্জ সদর থানার অভিযানে ৬ পলাতক আসামি গ্রেফতার শহরতলীর ভাদৈ গ্রামে শিশু অপহরণের ঘটনায় যুবক আটক বিভিন্ন সমস্যায় জর্জরিত লাখাইয়ের স্বাস্থ্য কমপ্লেক্স লাখাই বাজারে ঔষধ প্রশাসনের অভিযান জরিমানা এড়াতে তালাবদ্ধ ফার্মেসি জেলা প্রশাসক বরাবর অটো রিক্সার নাম্বার প্লেইট পাওয়ার দাবীতে স্মারকলিপি প্রদান

লাখাইয়ের মনতৈলা গ্রামে ব্যস্ততম সড়কে হারভেস্টার মেশিন রাখার অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার মনতৈল গ্রামের একমাত্র ব্যস্ততম প্রধান সড়কে ধান কাটার হারভেস্টার মেশিন রেখে চরম যানজট ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সড়ক অবরুদ্ধ হয়ে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মনতৈল গ্রামের টমটম স্ট্যান্ড সংলগ্ন চার রাস্তার মোড়ে একটি বিশাল আকৃতির ধান কাটার হারভেস্টার মেশিন রেখে দিয়েছেন। গত জৈষ্ঠ্য মাস থেকে টানা কয়েক মাস ধরে এই ব্যস্ততম মোড়েই মেশিনটি ফেলে রাখা হয়েছে। ফলে চার রাস্তার মোড় সংলগ্ন এলাকায় চলাচলের পথ অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে।
গ্রামবাসীর অভিযোগ, এটি গ্রামের যোগাযোগের একমাত্র প্রধান রাস্তা। কিন্তু সড়কটির গুরুত্বপূর্ণ এই মোড়জুড়ে মেশিনটি ফেলে রাখার কারণে সিএনজি, ট্রাক, পিকআপসহ অন্যান্য বড় যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। অনেক সময় জরুরি কাজে যাতায়াতকারী যানবাহনগুলো মোড় অতিক্রম করতে গিয়ে দীর্ঘ যানজট ও দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে। স্থানীয়রা একাধিকবার বিষয়টি নিয়ে আপত্তি জানালেও প্রভাব খাটিয়ে হারভেস্টার মেশিনটি সেখানে রেখে দেওয়া হয়েছে বলে দাবি ক্ষুব্ধ গ্রামবাসীর। এমনকি প্রতিকার পেতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করেও স্থায়ী কোনো সমাধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে অভিযুক্ত হারভেস্টার মালিকের সাথে কথা বললে তিনি জানান, “জৈষ্ঠ্য মাস থেকে হারভেস্টার মেশিনটি রাস্তায় রাখা হয়েছে। মেশিনটির একটি যন্ত্রাংশ (পার্টস) নষ্ট হওয়ায় এটি সরানো যাচ্ছে না। ঢাকা থেকে পার্টস এলে তা লাগিয়ে সড়ক থেকে মেশিনটি সরিয়ে নেওয়া হবে।” তবে স্থানীয়রা আপত্তি জানালেও তিনি দাবি করেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এদিকে ৫নং করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের মোবাইল নাম্বারে ফোন দিলে ফোন রিসিভ না করা বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বিষয়টি নিয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ জানান, “জনগণের ভোগান্তি ও সমস্যার কথা বিবেচনা করে রাস্তার প্রতিবন্ধকতা দূর করতে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং দ্রুত সময় এর মধ্যে পুলিশ পাঠানো হবে।
এদিকে ব্যস্ততম এ সড়কটি থেকে অবিলম্বে হারভেস্টার মেশিনটি সরিয়ে চলাচলের পথ সম্পূর্ণ মুক্ত করতে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com