শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে জরিমানা যুক্তরাষ্ট্রে দুই ভাইয়ের মৃত্যু শোকের মাতম চুনারুঘাটে অলিপুরে ট্রাক চাপায় লাখাইয়ের মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু বাহুবল স্নাটঘানটে বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজি অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিস প্রাঙ্গনে বৃক্ষরোপণ বানিয়াচঙ্গে তোফাজ্জুল হত্যাকান্ডে আসামীদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসির মানববন্ধন বাহুবল স্নাটঘানটে বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজি অভিযোগ লাখাইয়ে শান্তি পূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা লাখাইয়ে ৩০ বছর ধরে মেলেনি বিধবা ভাতা কষ্টে কাটছে বৃদ্ধা মাধবপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

লাখাইয়ে মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্বাস গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্বাস উদ্দিন মীরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় লাখাই থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃত আব্বাস উদ্দিন মীর লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা বকেয়া ছিল। এর মধ্যে সিআর মামলা নং-১১০/২৬ এবং সিআর মামলা নং-৪০২/২৬ এর পরোয়ানা (ওয়ারেন্ট) মূলে এই অভিযান পরিচালনা করা হয়। পরোয়ানা তামিল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে লাখাই থানা পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com