বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ শহরে পাগলা কুকুরের কামড়ে শতাধিক আহত হবিগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের দুই সাবেক নেতা গ্রেপ্তার ॥ কারাগারে প্রেরণ জিএম কাদের বাস ভবনে হামলার প্রতিবাদে হবিগঞ্জে জাপার বিক্ষোভ শায়েস্তাগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার হবিগঞ্জ সদর থানার অভিযানে ৬ পলাতক আসামি গ্রেফতার শহরতলীর ভাদৈ গ্রামে শিশু অপহরণের ঘটনায় যুবক আটক বিভিন্ন সমস্যায় জর্জরিত লাখাইয়ের স্বাস্থ্য কমপ্লেক্স লাখাই বাজারে ঔষধ প্রশাসনের অভিযান জরিমানা এড়াতে তালাবদ্ধ ফার্মেসি জেলা প্রশাসক বরাবর অটো রিক্সার নাম্বার প্লেইট পাওয়ার দাবীতে স্মারকলিপি প্রদান

জেলা প্রশাসক বরাবর অটো রিক্সার নাম্বার প্লেইট পাওয়ার দাবীতে স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর শহরের চলাচলকৃত অটো রিক্সার নাম্বার প্লেইট দিয়ে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য গতকাল হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন অটো রিক্সা সংগঠনের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে বলা হয়, বাহিরের ব্যাটারী চালিত যানবাহন শহরে এসে হবিগঞ্জে রিক্সার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। তাই পৌরসভা এলাকায় যানজটে নাগরিক জীবন অতিষ্ট। দীর্ঘদিন যাবত এই সমস্যা সমাধানের জন্য রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন কর্তৃপক্ষ বরাবরে ধর্ণা দিয়ে আসছে। সময় ক্ষেপন না করে অনতিবিলম্বে জনগুরুত্বপূর্ণ এই সমস্যা সমাধান করা অতীব জরুরী। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি কমরেড পীযুষ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক আলমগীর মিয়া, সহ-সভাপতি আঃ ছাত্তার, পলাশ চৌধুরী, সুমন মিয়া, মহিবুর মিয়া প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com