বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জের যানজট এখন অভিশাপ কাজে আসছে না ট্রাফিক পুলিশ হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়কে গাড়ি চাপায় শিশু নিহত এনটিভি ইউরোপের ব্যুরো প্রধান ফারছু আহমেদ চৌধুরীকে নবীগঞ্জে নাগরিক সংবর্ধনা দূর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী-এমপি সৈয়দ ফয়সল মাধবপুরে এসআরবির অভিযান ২৫ কেজি গাঁজা উদ্ধার ফান্দ্রাইল পাঁচ পীরের দরগাহের কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীকে অপসারণ বাহুবলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চুনারুঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ॥ অগ্রাধিকার পাচ্ছে ৩ ইউনিয়ন আজমিরীগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ যুবক আটক মাধবপুরে ৫ হাজার তালের বীজ বপন করলেন ইউএনও

বাহুবলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাহুবলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বাহুবল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে দুর্যোগের ঝুঁকি হ্রাস, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত ও কার্যকরভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হয়, তা তুলে ধরে একটি মহড়া অনুষ্ঠিত হয়। দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ ঘর ও পরিবার থেকেই প্রস্তুতি গ্রহণের মাধ্যমে দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com