মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নির্বাচিত হলে জনগণের কাছে গিয়ে সমস্যা চিহ্নিত করে সমাধান করব-মেয়র প্রার্থী মিজান

  • আপডেট টাইম শনিবার, ২২ জুন, ২০১৯
  • ৭৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মিজানুর রহমান মিজান ও তার কর্মী সমর্থকরা। উমেদনগর থেকে শুরু করে ৩নং পুল এলাকা পর্যন্ত বিভিন্ন এলাকা দিনভর মুখরিত থাকে শ্লোগানে শ্লোগানে। একেক এলাকায় একেকটি দল যাচ্ছেন মিজানের পক্ষে ভোট চাইতে। তুলে ধরছেন নির্বাচনী প্রতিশ্র“তির কথা। প্রচারণার ফাঁকে অনুষ্ঠিত হয় একাধিক নির্বাচনী সভা। পৃথক সভায় মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান বলেন, অতীতে আমি হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর ছিলাম। পৌরসভার কোথায় কি ধরণের সমস্যা তা আমার জানা রয়েছে। শহরকে সারাদেশে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতেই আমি মেয়র হতে চাই। নির্বাচিত হলে আমার কাছে যেতে হবে না, আমি নিজে থেকেই জনগণের কাছে গিয়ে তাদের সমস্যা চিহ্নিত করে সমাধান করব ইনশাল্লাহ। প্রচারণা ও নির্বাচনী সভায় মিজানুর রহমান মিজান ছাড়াও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com