বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জেলা শাখার ব্যানারে মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রুহুল আমিন, নজরুল ইসলাম, আজিজুর রহমান, মোতালিব, শাকিব, সিয়াম আহমেদ, অন্তর, ইকবাল প্রমুখ। সভায় বক্তারা বলেন, সম্প্রতি অনুষ্ঠিত প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে। এর প্রভাব হবিগঞ্জে পড়েছে। প্রশ্ন ফাঁসের কারণে অনেক মেধাবী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। তারা অবিলম্বে এ পরীক্ষা বাতিল করে পূনরায় পরীক্ষা নেয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। পরে নেতৃবৃন্দ হবিগঞ্জ জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com