বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সাংবাদিক তারেকের উপর হামলার অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক তারেক হাবিবের উপর হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ এনে বাহুবলের কাজী আব্দুল হাইয়ের উপর দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধানের আদালতে মামলা দায়ের করা হয়। বিচারক মামলাটি আমলে নিয়ে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য এএসপি সার্কেলকে নির্দেশ প্রদান করেন।
মামলার অভিযোগে বলা হয়, কাজী আব্দুল হাইয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারনে গত বুধবার বেলা ৩ টার দিকে শহরের তিনকোনা পুকুড়পাড় এলাকায় সাংবাদিক তারেক হাবিবের উপর হামলা চালানো হয়। এ সময় তার ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com