বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বিভাগীয় পর্যায়ে হবিগঞ্জের শাহজালাল পলিটেকনিক দ্বিতীয়

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৫২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৯ এ হবিগঞ্জের শাহজালাল পলিটেকনিক ইন্সটিটিউট দ্বিতীয় স্থান অর্জন করেছে। গত ১৮ ও ১৯জুন দুইদিন ব্যাপী বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সিলেট জেলার রিকাবী বাজারস্থ জেলা স্টেডিয়ামে অনুষ্টিত হয়েছে। সিলেট বিভাগের ৪(চার) টি জেলা হতে সিনিয়র গ্র“পে ৩ তিনটি করে মোট ১২ টি গ্র“প ও জুনিয়র গ্র“পে ৩ টি করে মোট ১২ টি এবং বিশেষ গ্র“পে ৩ টি করে মোট ১২ টি করে মোট ৩৬ টি গ্র“প অংশগ্রহণ করে। এতে হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত হবিগঞ্জ জেলার ১ম বেসরকারি পলিটেকনিক শাহজালাল পলিটেকনিক ইনস্টিটিউট ২য় স্থান লাভ করার গৌরব অর্জন করে। সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মেজবাহ উদ্দীন চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মতিউর রহমান, পরিচালক (এলজিআরডি), এম. কাজী এমদাদুল ইসলাম, জেলা প্রশাসক, সিলেট, জনাব মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক, হবিগঞ্জ। সভাপতিত্ব করেন মৃণাল কান্তি দেব ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), সিলেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com