বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জজকোর্টে আইনজীবি সমিতির ভবনের নিচ থেকে মোটরসাইকে চুরিকালে এক যুবক আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জজকোর্টে আইনজীবি সমিতির ভবনের নিচ থেকে মোটরসাইকে চুরি করার সময় ইউসুফ মিয়া (২২) নামে এক চোর ধরাশায়ি হয়েছে। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে। এ দিকে গনগন মোটর সাইকেল চুরির ঘটনায় জজকোটসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল ওই সময়ে একজন মেয়র প্রার্থীর প্রচারনার সময় এক ব্যাক্তি আইনজীবি সমিতির ভবনের নিচে তার ব্যবহৃত সাইকেলটি রেখে ভেতরে ভোট চাইতে যান। এ সময় এক আইনজীবি সহকারী দেখেন ইউনুস মিয়া নামে এক চোর মোটরসাইকেল টি নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাকে হাতে-নাতে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। সে বাহুবলের সোনা মিয়ার পুত্র। ইতিপূর্বে একই স্থান থেকে জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমানের মহরার আবুল কাশেমের একটি মোটর সাইকেল, ভাইস চেয়ারম্যান মাহবুবুর আউয়ালে মোটর সাইকেল, সাংবাদিক ফরহাদ চৌধুরীর মোটর সাইকেল ও দুজন ঔষধ মেডিকেল প্রতিনিধির মোটর সাইকেল চুরি হলে পুলিশসহ সর্বত্র তোলপাড় চলে। পুলিশ বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালিয়ে বাছির মিয়া (২৫), খোকন মিয়া (২২), সাগর মিয়া (২৫), আবুল কাশেম (৩০) সহ ৫ জন চোরকে আটক করে কারাগারে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com