বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে নারী নির্যাতন মামলা দায়ের করায় প্রতিপক্ষের কাছে চাঁদা দাবী বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৬৪৪ বা পড়া হয়েছে

সংবাদদাতা ॥ নবীগঞ্জে নারী নির্যাতন মামলা দায়ের করায় প্রতিপক্ষকে প্রাণনাশের হুমকি দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবী এবং চাঁদা দিতে অস্বীকার করায় বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের ইলিয়াস মিয়ার পুত্র আজিজুর রহমান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কগ-৫ নবীগঞ্জ, হবিগঞ্জ এ গত ১০ জুন এ মামলাটি মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের মজিদ মিয়ার পুত্র মোহাম্মদ আলী, মোস্তাব উল্লার পুত্র নজরুল ইসলাম, ফজর উল্লার পুত্র আবুল হোসেন, সাইফুল্লার পুত্র গিয়াস উদ্দিন, নিজামুদ্দিনের পুত্র মাহমুদ মিয়া, মোহাম্মদ আলীর পুত্র তারেক আহমদসহ ২৫ জনকে আসামী করা হয়েছে।
মামলার বিবরণে বাদী আজিজুর রহমান উল্লেখ করেন- উল্লেখিত আসামীদের কয়েকজন সদরঘাট নতুন বাজারে যাওয়ার সময় তার গতিরোধ করে তার বোনকে দিয়ে যৌন নির্যাতনের অভিযোগে কেন নারী নির্যাতনের মামলা দায়ের করিয়েছেন তা জানতে চায় এবং এ সময় তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশের হমকী দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবী করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করে শোর-চিৎকার দিয়ে পালানোর চেষ্টা করলে আসামীগণ দৌড়ে তার পিছু নিয়ে তার বাড়িতে প্রবেশ করে হামলা ও ব্যাপক লুটপাট, ভাংচুর শুরু করে। এ সময় তারা তার বসত ঘরের পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকে টিনের বেড়া কেটে প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি সাধন করে। আসামীরা বাদীর ঘরের ভিতরে প্রবেশ করে ১৫ হাজার টাকার তালাবাসন চুরি করে নিয়ে যায় এবং ঘরে রক্ষিত বিভিন্ন মূল্যবান দ্রব্য সামগ্রী লুটপাট করে। তারা তার ফলানো বিভিন্ন প্রজাতির কাঠের ও ফলের গাছ কেটে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। আসামীদের তান্ডবলীলায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। কোন কোন স্বাক্ষীসহ গ্রামের সাধারণ লোকজন এগিয়ে আসলে আসামীরা বীরদর্পে স্থান ত্যাগ করে চলে যায় এবং এ ব্যাপারে কোন মামলা মোকদ্দমা করলে বাদীকে খুন করে ফেলবে বলে হুমকী প্রর্দশন করে। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য হবিগঞ্জের ডিবির ওসিকে নির্দেশ প্রদান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com