সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

সাংবাদিক আশাহীদ আলী আশার পরিবারকে দাতা ঘোষণা ॥ ইনাতগঞ্জ জামে মসজিদের ৩০ বছরের বিরোধের অবসান

  • আপডেট টাইম সোমবার, ১৭ জুন, ২০১৯
  • ১৪৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ বাজার জামে মসজিদ নিয়ে দীর্ঘ ৩০ বছরের বিরোধের অবসান হয়েছে। ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের উদ্যোগে গতকাল শনিবার সকালে ফাঁড়ির সামনে ইনাতগঞ্জ ইউপির চেয়ারম্যান বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্টিত শালিস বৈঠকে দীর্ঘদিনের এ বিরোধের অবসান হয়। শালিস বৈঠকে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মোঃ সামছুদ্দিন আহমদ, ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান, মসুদ আহমদ জেহাদী, বড় ভাকৈর পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান আক্তার মিয়া ছুবা, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও বিশিষ্ট শালিস বিচারক ডাঃ শাহ আবুল খয়ের, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, ইনাতগঞ্জ ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট মুরুব্বী মোঃ আজিজুর রহমান, বর্তমান সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী, হাজী হেলিম উদ্দিন, মোঃ আলাল মিয়া, মোঃ জিয়াউর রহমান, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমদ, সাংবাদিক আহমদ আবুল কালাম, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাহ সুলতান আহমেদ, এটিএম জাকিরুল ইসলাম, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, ইনাতগঞ্জ ফাঁড়ির এস আই এমরান আহমদ, এএস আই অনিক, মসজিদ কমিঠির সভাপতি রুপ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, ইউপি জাতীয় পার্টির সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নূর আলম, জসিম উদ্দিন, বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক দিলবার হোসেন, ইনাতগঞ্জ আঞ্চলিক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফুলজার মিয়া, শাহ তাহিদ আলী, আবুল কালাম আজাদ, নুরুল বারী আব্দুল হাকিম, সয়দুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হাই, সাবেক মেম্বার ওয়াহিদ মিয়া, বর্তমান মেম্বার আজিজ হাসান আরজু, নাজিম উদ্দিন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আজাদ শাহজাহান, ছালেহ নূর আহমেদ, সৌদি আরব প্রবাসী, আব্দুস শহীদ, আব্দুস সালাম, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম ভুট্টু, ব্যবসায়ী শাহজাহান মিয়া, গোলাম জিলানী, আদিল বারী, খায়রুল হাসান তপু প্রমূখ। শালিসে ৩ টি পক্ষের মধ্যে মসজিদের দাতা পরিবারের পক্ষে মোঃ গোলাম রব্বানী, সিনিয়র সাংবাদিক আশাহিদ আলী আশা, মোঃ মোশাহিদ আলী, মোঃ আলাল মিয়া,ডাঃ চন্দন রায় হারু, শাহ চায়েদ আলী, মসজিদ কমিটির পক্ষে সভাপতি রুপ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, হ্জী হেলিম উদ্দিন, দিলবার হোসেন ও অপর পক্ষের জামাল আহমেদ সুমন। শালিসে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ৭ সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করা হয়। পরে বোর্ডেরগণের সিদ্ধান্ত অনুযায়ী ইনাতগঞ্জ জামে মসজিদের দাতা হিসেবে আশাহিদ আলী আশার দাদা মরহুম ওয়াহাব উল্লাহ ও পিতা মরহুম ইবাহিম উল্লাহকে দাতা হিসাবে ঘোষণা করা হয়। ৩য় পক্ষ জামাল হোসেন সুমনের মায়ের নামে লীজকৃত জায়গা মসজিদ কমিটির অনুকূলে প্রদান ও তাকে ক্ষতি পুরন বাবত মসজিদ কমিটিকে ৪ লাখ টাকা প্রদানের সিদ্ধান্ত হয়। বোর্ডের সদস্যরা হলেন, মোঃ ইকবাল হোসেন, বজলুর রশীদ, খালেদ আহমেদ পাঠান, মসুদ আহমেদ জিহাদী, আক্তার মিয়া ছুবা, মোঃ আজিজুর রহমান ও আনোয়ার হোসেন মিঠু। শালিসে দীর্ঘ দিনের এ বিরোধ মীমাংসায় থানা পুলিশের ও ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশর প্রশংসা করে উপস্থিত মুরব্বীরা তাদেরকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com