বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৭ জুন, ২০১৯
  • ৫৭১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (১৫ জুন) রাতে পৃথক পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হল- উপজেলার স্বর্ণরেখ গ্রামের মৃত ছইচ উল্লার পুত্র আতর আলী (২৭) ও ভেড়াখাল গ্রামের ফিরোজ আলীর পুত্র আব্দুস ছালাম ওরফে রেজ্জাক (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে এসআই সেলিম হোসেন, এএসআই আনোয়ার, এএসআই সাহিদুলসহ একদল পুলিশ উপজেলার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে আতর আলী ও ভোর বেলায় ভেড়াখাল গ্রাম থেকে আব্দুস ছালামকে গ্রেফতার করা হয়। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সালাম ও আতরের বিরুদ্ধে বাহুবল, হবিগঞ্জ ও মৌলভীবাজার থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাদেরকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com