বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সর্বোচ্চ সেবা নিশ্চিতে পৌরবাসীর জন্য কাজ করব-মেয়র প্রার্থী মিজান

  • আপডেট টাইম রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান বলেছেন, শহরবাসীর সেবা নিশ্চিতের মানসিকতা নিয়ে আমি নির্বাচনে এসেছি। আপনারা আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করলে পৌরবাসীর দীর্ঘদিনের দাবি জলাবদ্ধতা নিরসনসহ ইতিহাসের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করে যাবো। অনেকেই নির্বাচনের পূর্বে প্রতিশ্র“তি দিয়ে পরে তা বাস্তবায়ন করেন না। কিন্তু আমি মেয়র হলে আপনাদের সামনে উপস্থাপন করা আমার সকল ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করব ইনশাল্লাহ। গতকাল হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পৃথক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত নানা শ্রেণি-পেশার লোকজন মিজানুর রহমান মিজানকে হাত তুলে সমর্থন জানান এবং দলমত নির্বিশেষে তাকে নির্বাচিত করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। গণসংযোগকালে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী এবং শ্রমজীবীসহ তার কর্মী সমর্থকরা সাথে ছিলেন। পরে ইনাতাবাদ ও জঙ্গল বহুলা এলাকাবাসীর আয়োজনে নির্বাচনী সভায় বক্তৃতা করেন মেয়র প্রার্থী মিজান। স্থানীয় মুরুব্বী বাবর আলীর সভাপতিত্বে ও শাহ জালাল উদ্দিন জুয়েলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন এলাকার মুরুব্বী শাফিল উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন উমেদনগর বারো‘র সরদার হাজী সোনা মিয়া, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, সাবেক বন কর্মকর্তা আকবর হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, নুরুল আমীন, জনাব আলী, ইসহাক মিয়া, হারুন মিয়া, শেখ সাজিদ, মুকিত চৌধুরী, হাজী মীর গোলাম রাব্বানীসহ স্থানীয় লোকজন। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দারসুল কোরআন সুন্নিয়ান হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শেখ তাজ উদ্দিন আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com