বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

পৌরসভায় বিনোদনের জন্য শিশুপার্ক স্থাপন করার চেষ্ঠা করবো-মেয়র প্রার্থী টিটু

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৭৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু বলেছেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরে বিনোদনের জন্য কোন পার্ক নেই। আমি পৌরসভার সম্মানিত ভোটারগণের ভোটে নির্বাচিত হলে পৌরসভায় বিনোদনের জন্য শিশুপার্ক স্থাপনের চেষ্ঠা করবো। তিনি গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ৭নং ওয়ার্ডে নারিকেল গাছ প্রতীকের গণসংযোগকালে পৌরবাসীর উদ্দ্যেশে একথা বলেন। ওর্য়াড কাউন্সিলর আব্দুল আওয়াল মজনুর নেতৃত্বে গণসংযোগকালে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালিব মমরাজ, আশিকুর রহমান বাদল, জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন খান, জেলা আইনজিবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট লতিফুর রহমান অনু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইসতিয়াক রহিম রাসেল, পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সারোয়ার হোসেন ভানু, সাধারণ সম্পাদক শাহ মহিবুল আলম শায়েল, জেলা যুবলীগের প্রচার সম্পাদক আব্দুল হাকিম, ওর্য়াড যুবলীগ সভাপতি মাওলানা তৈয়মুর রহমান, জাসদ নেতা ঈসমাইল আহমেদ সেলিম, শাপলা সংসদের সহ-সভাপতি এনামুল খান, জুয়েল মিয়া, যুবলীগ নেতা মোঃ আলমগীর, পারভেজ, এটি এম দুলন, কুটি মিয়া, লেদু চৌধুরী, ছাত্রীগ নেতা রিয়াদ, বাধঁন প্রমুখ। রাতে নারিকেল গাছ মার্কার সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় মতবিনিময়সভা ও গণসংযোগ করেন মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com