বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে কলেজ ছাত্রের হাতে চা ব্যবসায়ী খুন ॥ ঘাতকসহ আটক ৩

  • আপডেট টাইম রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৬২৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রের ফিকলের আঘাতে চা স্টল ব্যবসায়ী শাহজাহান (৩০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গতকার শনিবার বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামে হাজী ফিরোজ আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান মিয়া ওই গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় ঘাতক অনার্স ১ম বর্ষের ছাত্র খাটুরা গ্রামের সোলেমান মিয়ার ছেলে সবুজ মিয়া (২২), তার ভাই সোহাগ (২০) এবং তাদের মা নুরনাহার (৫৫) কে আটক করেছে।
মাধবপুর থানার এসআই এখলাছুর রহমান জানান, নিহত শাহজাহান মিয়া ও কলেজ ছাত্র সবুজ মিয়ার মধ্যে টাকা পাওনাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এক মাস আগেও এ নিয়ে শাহজাহান ও সবুজের মধ্যে স্থানীয় হাজী ফিরোজ আলী মার্কেটের সামনে ঝগড়া হয়। গতকাল শনিবার দুপুরে চা দোকান ব্যবসায়ী শাহজাহান পাওনা টাকা চাইলে সবুজ মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে সবুজ বাড়ি থেকে ফিকল এনে শাহজাহান মিয়াকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহজাহান মিয়া নিহত হন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাধবপুর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com